Main Menu

মৌলভীবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে জাবেদ আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের সম্মুখে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান বলেন, শুক্রবার দুপুরে সিলেটগামী একটি ট্রাকের সাথে মৌলভীবাজারগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় ও সিএনজি যাত্রী জাবেদ আহমদ মারা যায়। আহত হয় ওই সিএনজি চালকও।

নিহত জাবেদ সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামের আব্দুল নুর এর পুত্র। শুক্রবার বিকেলে নিহতের লাশ মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা মডেল থানার ওই এসআই।

 

Share





Related News

Comments are Closed