কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রেলের লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এলাকা সংলগ্ন রেলের লেভেল ক্রসিং-এ ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এ নারীর (৩৫) মৃত্যু হয়।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed