Main Menu

২৭ অক্টোবর থেকে বিশ্বনাথে ভোটার তালিকা হালনাগাদ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/২০১৭ উপলক্ষে রেজিষ্ট্রেশনের অংশ হিসেবে ২০০১ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে জন্ম গ্রহনকারী নাগরিকদের ছবি তোলা হবে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত। বিষয়টি ইতিমধ্যে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দকে লিখিতভাবে অবগত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রেশন অফিসার মোঃ গোলাম সারওয়র।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৭ ও ২৮ অক্টোবর উপজেলার লামাকাজী পরিষদ কার্যালয় এবং রামপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ২৯ ও ৩০ অক্টোবর অলংকারী ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর দেকওলস এবং দশঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে, ২ ও ৩ নভেম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভোটার হালনাগাদ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম (ছবি তোলা) চলবে। এছাড়া ভোটারদের তালিকা ভূক্তির সংরক্ষিত সময়ে উপজেলার সকল ইউনিয়নের ভোটার তালিকায় বাদপড়া নাগরিকদের আগামী ৫ নভেম্বর উপজেলা বিআরডিবি হল রুমে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।

 

 

 

Share





Related News

Comments are Closed