Main Menu

নারায়নগঞ্জে দেওয়াল ভেঙে ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় দেওয়াল ভেঙে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

আজ সোমবার সকাল ১১টার দিকে পাগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (২)।

স্থানীয়রা জানিয়েছেন, একটি জমির চারিদিকে উচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সকালে নির্মাণ শ্রমিকরা দেওয়াল ভাঙার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার এসআই মো. দিদার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেওয়াল ভেঙে ঘটনাস্থলে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হন দুই জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed