নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নিজ বাসার শয়নকক্ষ থেকে শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে থানার পাশের ফল পট্টি মোড়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, খবর পেয়ে মাহবুব আলী চৌধুরীর ঝুলন্ত লাশ তার শয়নকক্ষে পাই। বাড়ির লোকজন সকালে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়।
তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পরই পুরোপুরি তা নিশ্চিত হওয়া যাবে।
মাহবুব আলী চৌধুরী মনির এবার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার ভাই মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed