সমৃদ্ধ হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইন্টারনেট তথ্য প্রযুক্তির সেরা মাধ্যম, যা মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দেয় বহুগুণ। আর মাত্র একটি ক্লিকের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য পৌছে যায় কয়েক সেকেন্ডে।
আর তাই সময়ের প্রয়োজনকে মাথায় রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথ্য প্রযুক্তির উন্নয়ন মানুষের কাজকে সহজতর করে তুলেছে।
যে কোন প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ থেকে শুরু করে সমস্ত তথ্য সংগ্রহ এবং সহজে উপস্থাপনের নির্ভরযোগ্য মাধ্যম তার অফিসিয়াল ওয়েবসাইট। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তার ব্যতিক্রম নয়।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের অনুমোদিত কোর্স, ভর্তি তথ্য, শিক্ষার্থীদের একাডেমিক তথ্য, পরীক্ষা ও ক্লাসের সময়সূচী এবং পরিক্ষার ফলাফলসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার নিমিত্তে গণ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি সমৃদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ডাঃ লায়লা পারভীন বানু।
তিনি বলেন, ‘ গণ বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের সাথে সহযোগিতামূলক সম্পর্কে বিশ্বাস করে। আর তাই শিক্ষার্থীদের কাছে শিক্ষা কার্যক্রমের সকল তথ্য সহজে পৌঁছে দিতেই অফিসিয়াল ওয়েবসাইটটি সমৃদ্ধ করার কাজ হাতে নেয়া হয়েছে।
এছাড়াও তিনি বলেন,’ ইতোমধ্যে ওয়েবসাইট সমৃদ্ধকরণের অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে’। বাকি কাজ অতিশীঘ্রই সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed