বৈশাখী নিউজ ২৪
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামি অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতিRead More
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৮১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে সালমান নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত শিশু সালমানের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। তাকে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যু সন্দেহজনক হাম রোগে হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনেRead More
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্যাকেজে হজযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। এতে চারটি প্রধান সেবা থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধাও নেওয়ার সুযোগ থাকবে। এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণিরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কলেজের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। দাবি বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত ও কার্যকর প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের তৃতীয় দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ ফয়সল ও তানভীর মাহমুদ। শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিতRead More
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার। ইতোমধ্যে ১০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুতই সেবা চালু করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য সিলেটসহ জেলার বাইরে যেতে হয়। ডায়ালাইসিস একবারের চিকিৎসা নয়—রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী নিয়মিত এই সেবা নিতে হয়। ফলে জেলার বাইরে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে রোগী ও স্বজনদের বাড়তি সময়, যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ বহন করতে হয়। বিশেষ করে হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকার রোগীদেরRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন ঢাকা মিরপুরে গরিবের স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, আদাবরে বাড়ি দখলের চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুর লুটপাট ও ঢাকা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ১৭ কাঠা জমি দখল গিরে চলে সশস্ত্র হামলা, ভাংচুর। ৪৭ ঘন্টার ব্যবধানে এই সমস্ত নজিরবিহীন হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সবচেয়ে আশ্চর্য উদ্বেগজনক হল ১৯৭৪ সাল থেকে সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশু সেবা দিয়ে আসাRead More
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৯টি শিশু। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১টিRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৪২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকারRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায় মারজিয়া বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে রক্তাক্ত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীভাবে তার গলা কাটা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত মারজিয়া বেগম জামালগঞ্জ উপজেলার মাহমদপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল খান সাহেব একজন আলেম। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মারজিয়া বেগম বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তার মেয়ে সাদিয়া বেগম ওই গ্রামেরRead More
আবির্ভাব ও বিলুপ্তির অন্তরালে
হক মোঃ ইমদাদুল: কোনো কিছু হারিয়ে যাওয়ার আগে তার কোনো শব্দ হয় না। একসময় চিঠি কমে যায়, তারপর একদিন চিঠি লেখা বন্ধ হয়ে যায়। পরিবারের সবাই একসঙ্গে বসার সময় একটু একটু করে কমে যায়। কোনো পুরোনো শব্দ এক প্রজন্মের মুখে স্বাভাবিক থাকলেও পরের প্রজন্মের কাছে তা অচেনা হয়ে যায়। কোনো পারিবারিক রীতি একবার বন্ধ হয়ে গেলে অনেক সময় আর ফিরে আসে না। বিলুপ্তি তাই সব সময় দৃশ্যমান কোনো ঘটনা নয়; অনেক সময় তা আসে অভ্যাসের পরিবর্তনের ভেতর দিয়ে, নীরবে। আমি যে সময়ের কথা বলছি, তখন আজকের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান।Read More


