বৈশাখী নিউজ ২৪
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুই দলের যুবকদের মধ্যেRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির (আনুমানিক ৫০ বছর) পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া হালুয়াঘাটগামীRead More
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করার পাশাপাশি লাশের দ্রুত সৎকারের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ চিত্র সামনে এসেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত বন্যা অঞ্চলগুলো থেকে মোট ১১ হাজার ৯৯৩ জনকে জীবিতRead More
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ উপকরণের ব্যবহারের দায়ে দুটি বেকারিকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং অন্যটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, খাসদবির এলাকার ‘রুপালি বিস্কুট বেকারি’তে বিস্কুট তৈরির লাইসেন্স থাকলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে অন্যান্য খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন। পরবর্তীতে বাদামবাগিচা এলাকারRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পর মো. রহিম মিয়া (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রহিম মিয়া ওই গ্রামের আবুল বাশারের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মোবাইল ফোন কেনার পর সেটি নিয়ে স্ত্রীর সঙ্গে রহিম মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে গিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মাদক কারবারিসহ ইয়াবার চালানটি আটক করা হয়। আটক মাদক কারবারি সজল বিশ্বাস (৪০) জকিগঞ্জ উপজেলার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার স¤্রাট তালুকদার জানান, কচকটখা এলাকায় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালায় বিয়ানীবাজার থানাপুলিশ। এসময় সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরেRead More
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে বুধবার (২ অক্টোবর) রংমহল টাওয়ারস্থ সমিতির কার্যালয়ে প্রার্থীদের স্ব স্ব পদে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসরণ করে ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সভাপতি পদে মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র সহ-সভাপতি পদে মদন মোহন কর্মকার, কোষাধ্যক্ষ পদে আরুণ রায়। এছাড়াও মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল করিম মল্লিক, বরুনRead More
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এর উদ্বোধন করেছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ এবং নির্মাণ বিশেষজ্ঞদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রোগ্রামের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে প্রতিযোগিতার পুরো রূপরেখা তুলে ধরা হয়, যার সমাপ্তি ঘটবে ২০২৭ সালের জানুয়ারিতে বিজয়ীদের সম্মান জানানোর মাধ্যমে। ব্যতিক্রমী প্রকৌশলগত সাফল্য এবং বাংলাদেশের অবকাঠামো খাত উন্নয়নে যুগান্তকারী অবদানকে সম্মান জানানোর পাশাপাশি কাঠামোগত উদ্ভাবন, টেকসই ডিজাইন এবং দূরদর্শী প্রকৌশলীদের স্বীকৃতি প্রদানের একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই অ্যাওয়ার্ডRead More
১ মাসের মধ্যে নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের দাবীতে বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী পালিত হয়। ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে ২৯ বছর ধরেইRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৮৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭টি শিশু। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮৪টি শিশুর। আর হামে আক্রান্তRead More


