বৈশাখী নিউজ ২৪
সিলেটে অটোরিকশা যাত্রী নারীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার চুরি, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অটোরিকশা যাত্রীদের চেতনানাশক দিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে কতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২০ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মেহরুন বেগম (৩৯) ও তার স্বামী এইচ এ মঈনুদ্দিন (৬৫) নগরীর মেন্দিবাগ থেকে সিএনজি অটোরিকশায় করে রিকাবীবাজার যাওয়ার পথে অজ্ঞাতনামা চারজন চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাদেরকে অচেতন করে ফেলে। এরপর ১৪ আনা স্বর্ণের এক জোড়া কানের দুল যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা ও নগদ ২১ হাজার টাকা নিয়ে নিয়ে জালালাবাদRead More
সিলেটে ঈদ জামাতে থাকবে পানি, চিকিৎসা সেবা ও নিশ্ছিদ্র নিরাপত্তা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের সুবিধায় পানি ও চিকিৎসা সেবার পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে সার্বিক নিরাপত্তা। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি ঈদগাহ ময়দানে গিয়ে প্রধান ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শাহী ঈদগাহ একটি ঐতিহ্যবাহী স্থান, যার ইতিহাস ১৭ শতক পর্যন্ত বিস্তৃত। এই ঈদগাহে উপমহাদেশের বিভিন্ন সময়ের বরেণ্য ব্যক্তিরাRead More
সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার (২০ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলার নকশিপুঞ্জি মন্দির ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২৭১/৭-এস এর কাছাকাছি বাংলাদেশ অংশে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই এলাকার জয়েন উদ্দিনেরRead More
এবার আইআরজিসির মুখপাত্র নিহত, নিশ্চিত করল তেহরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার সংঘাতের ২১তম দিনে এসে আবারও বড় ধরনের ধাক্কা খেল তেহরান। শুক্রবার (২০ মার্চ) ভোরে এক ভয়াবহ বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। আইআরজিসি-র নিজস্ব সংবাদ মাধ্যম ‘সেপাহ নিউজ’ এক শোকবার্তায় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমানবাহিনী শুক্রবার ভোরে তেহরানের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালায়, যেখানে আলী মোহাম্মদ নাইনি অবস্থান করছিলেন। নাইনি কেবল আইআরজিসি-র মুখপাত্রই ছিলেন না, বরং তিনি ছিলেন ইরানেরRead More
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। Views: 191
ঈদের তারিখ ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে, শুক্রবার (২০ মার্চ) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন এবং শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হবে ঈদুল ফিতর। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চাঁদ দেখার বিশেষ পর্যবেক্ষণের ভিত্তিতে মোজতবা খামেনি জানিয়েছেন, শুক্রবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং এরপর থেকেই ঈদের ছুটি শুরু হবে। ইরাকের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানিও একই ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ইরাক ও ইরান উভয়Read More
সৌদির সঙ্গে মিল রেখে সুনামগঞ্জে দুই শতাধিক মুসল্লির ঈদ জামাত!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছয়টি গ্রামে প্রায় দুই শতাধিক মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। প্রায় ৭০–৮০ বছর ধরে এলাকায় এভাবে ঈদ উৎসব পালিত হয়ে আসছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের প্রধান জামাত আমৈতল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতৈল মধ্যপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা তাজুল ইসলাম। ঈদের জামাতে আমৈতল, রজনীলাইন, পুরানঘাট, লাউড়েরগড়, পুটিয়া ও বুরুঙ্গাছড়া গ্রামের মুসল্লিরা অংশ নেন। ঈদ উদযাপনকারী আমৈতল গ্রামের মতি মিয়া জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারী। পূর্বপুরুষদের নির্দেশনা অনুযায়ী সৌদিRead More
সিলেটে ঈদের জামাত কোথায় কখন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। সিলেটের দুই মন্ত্রী-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা বিশিষ্টজনেরা এখানে নামাজ আদায় করবেন। দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ। দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদRead More
ঈদের ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত সিলেটের ১০ পর্যটন স্পট
পর্যটন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটের পর্যটন খাতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরছে। দীর্ঘদিনের মন্দার অবসান ঘটিয়ে এবার ঈদের ছুটিতে প্রায় ১০ লাখ পর্যটকের আগমন ঘটতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ১০০ থেকে ১৫০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন জানান, “ইতোমধ্যে সিলেটের প্রায় ৮৫ শতাংশ আবাসিক হোটেল ও মোটেল বুকিং হয়ে গেছে। দেড় বছর ধরে বিভিন্ন কারণে পর্যটন খাত স্থবির ছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদে পর্যটনের সুবাতাস বইবে এবং ব্যবসা ভালো হবে বলে আমরা আশা করছি।”Read More
কোম্পানীগঞ্জে ৩৯ ট্রাক্টরসহ বিপুল পাথর-বালু জব্দ, আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় বৃহস্পতিবার রাতে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে ৩৯টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ৫ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশে অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু এবং পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুকRead More


