Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানায় পৃথক দুই অভিযানে ছিনতাই ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলমপুর ফাঁড়ির সদস্যদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলমপুর পুলিশ ফাঁড়ির এএসআই ফাইজুদ্দিন জানান, রাত আনুমানিক আটটা তিরিশ মিনিটে আলমপুর এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ সুলতানপুর গ্রামের আব্দুল মুমিনের ছেলে তানভীরুল ইসলাম ওরফে ইয়ামিন আহমদ (২৬) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়। পুলিশ বলছে, তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনটি জিআর ওয়ারেন্টও মুলতুবি আছে। আটকRead More


হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে নিহত হয়েছেন একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী আখলিমা বেগম (৪৫)। টর্চলাইটের আলোয় চলা এ হামলায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ২০ জন। বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, রাতের ওই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গুণই গ্রামেরRead More


স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অন্যান্য দলRead More


কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজধানীর উত্তরখান আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় লাল সবুজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকেRead More


সিলেটে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই করলেন বিএনপি নেতা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হন। গ্রেফতার আলী হোসেন উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি একটি মামলায় আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। পুলিশ ওRead More


দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। এর মধ্যে ২৪ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি ওপরে তোলা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহRead More


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: হাজার বছরের পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। সেই ঘোষণার পথ ধরেই ৩০ লাখ শহিদ আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রম হানিতে অর্জিত হয়েছে বাংলাদেশ। এ অর্জন কালের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার। এ গর্ব বাঙালির। আজ বাঙালির সেই গৌরবদীপ্ত দিন ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের আজকের দিনেই বাঙালি ঘোষণা করেছিল আমি মুক্ত, এদেশ আমার। আজ আমরা স্বাধীনতার ৫৪ বছরে। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একই সঙ্গে গৌরব ও শোকের। বাংলার মানুষের ওপর পাকিস্তানি শাসকরা শোষণ এবং ভাষা ওRead More


ভয়াল সেই কালরাত আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ইতিহাসের একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই গণহত্যার মাধ্যমে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাক্কালের এই গণহত্যার দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে জাতি। আজ থেকে ৫৫ বছর আগে, একাত্তরের এই দিনে সারাদেশের মানুষ ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত। ১৬ মার্চ থেকে আলোচনার নাটকের পর ২৫ তারিখ সন্ধ্যায় হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়ে গোপনে পশ্চিমRead More


পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্তটি সঠিক ছিল: কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে নিজেদের পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্তটি একেবারে সঠিক ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (২৪ মার্চ) উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কিম জং উন তার ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ তুলে বলেন, “বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করে যে, পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।”Read More


বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রাথমিকভাবে ভর্তির সময় প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে এক লাখ টাকা জমা দিতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা নির্দেশনায় জানানো হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরাRead More