বৈশাখী নিউজ ২৪
জ্বালানি তেলের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবিRead More
১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: দেশীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার (২৭ মার্চ) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস, সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে নোভাক বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও বিদেশে রাশিয়ারRead More
দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের ১৫টি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবেRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা ৭ দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েRead More
নরসিংদীতে গ্যারেজের মালিকের বাবা ও ভাইকে কুপিয়ে ইজিবাইকের ব্যাটারী লুট
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে ১৫টি ইজিবাইকের ৬০টি ব্যাটারী নিয়ে যায়। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুরে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতদের বাঁধা দেয়ায় ডাকাতদল গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও তার ছোট ভাই আসিফ ভুইয়া (২২) কে কুপিয়ে গুরুতর জখম করে। ডাকাতরা গ্যারেজে ঢুকে প্রমথেই সিসি ক্যামেরার ডিডিআর বক্সটি কেটে তাদের জিম্মায় নিয়ে যায়। গ্যারেজের মালিক এনামুল হক আকাশ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল আসলে সন্দেহ হয়। পরেRead More
দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার উপর বজ্রপাত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় দুবাইয়ে, সে সময়েই বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে। এতে অবশ্য ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনটিতে বজ্রপতনের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি, শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর। ২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলাবিশিষ্ট ভবন বুর্জ খলিফারRead More
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ভারতীয় সহকারি হাইকমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) রাতে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরীর উপশহর এলাকায় একটি অভিজাত হোটেলের সেমিনার কক্ষে এ পুনর্মিলনী আয়োজন করে সিলেটস্থ ভারতীয় সহকারি হাইকমিশন। সহকারি হাইকমিশনার দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সিলেট অঞ্চলের সাংবাদিকরা আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেRead More
বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারজানা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে পৌর শহরের নতুনবাজারস্থ আছকির আলীর কলোনীর পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ফারজানা ওই এলাকার রুবেল মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে সকালের কোনো এক সময় কলোনীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু ফারজানা। পরে পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপনRead More
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দানাটি শ্বাসনালিতেRead More
খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবিত অবস্থার শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা। সিসিটিভি ক্যামেরায় ছবিটি তোলা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর কিছুক্ষণ আগে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় বেলা ১০টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বোমাবর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনী। ইরনার তথ্য অনুসারে, ছবিটি তোলা হয়েছিল ওই দিন সকাল ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ হামলা শুরুর মাত্র ২০ মিনিট আগে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কক্ষে সোফায় বসে বই পড়ছেন খামেনি। তার সোফার পাশে একটি ছোটো টেবিলে ইরানের প্রতিরক্ষা বাহিনীরRead More


