বৈশাখী নিউজ ২৪
জৈন্তাপুরে ইঞ্জিনচালিত দুই নৌকা ধ্বংস, ২জনকে কারাদন্ড
মো: রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) জৈন্তাপুর উপজেলার সারী-৩ এর লালাখাল এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্ব দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়। অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়। অপরদিকে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় বিকাল ৩টা থেকে ৫টাRead More
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে চালানো এ হামলার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। একই ধরনের তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)ও প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। লক্ষ্য ছিল ঘাঁটির সামরিক অবকাঠামো, আবাসন এলাকা এবং কৌশলগত স্থাপনা। হামলায় ঘাঁটির কিছু অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যদিওRead More
৬ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: গত বেশ কয়েক দিন ধরে স্বর্ণের বাজার ছিল পড়তির দিকে। টানা ৭ দফায় অনেকটাই নিচে নেমে এসেছিল স্বর্ণের দাম। তবে, বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ মার্চ) সকালে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই কার্যকর হয় নতুন দাম। কিন্তু, ৬ ঘণ্টাও স্থায়ী হলো না এই দাম। বিকেলে আরও এক দফা দেশের বাজারের জন্য স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে বাজুস। এবারের দফায় ভরি প্রতি সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাফে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে দিয়েছে সংস্থাটি। এরRead More
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তামূলক পোস্টে এই তথ্য জানিয়েছে দূতাবাস। ওই পোস্টে জানানো হয়েছে, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন সেখানে অবস্থান করতে পারবেন, তার শর্তাবলি নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। অর্থাৎ, ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন। ভিসাধারীদের সতর্ক করে পোস্টে আরও বলা হয়, পারমিটের মেয়াদেরRead More
খাদিমপাড়ায় ললীছড়ার উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত ললীছড়া উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই ছড়ায় সরকারি জমি দখল করে ঘর বানানোর কারনে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আতঙ্ক বিরাজ করছে। এনিয়ে ক্ষুদ্ধ এলাকার লোকজনও। গত ১৫ মার্চ গণস্বাক্ষর দেওয়া আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন ললী খাল প্রাচীন একটি সরকারী ছড়া। এলাকার বাসিন্দাদের পরিত্যক্ত পানি প্রবাহের একমাত্র ভরসা এই খাল। গত কয়েক মাস ধরে খিদিরপুর ললীছড়ার উপর বেশ কিছু লোক অবৈধভাবে জমি দখল করে ছড়ার গতিপথ পরিবর্তন করে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করেছে। এ কারনেRead More
সিলেটে ১৩ বছরেও শিশু একাডেমীর প্রকল্প বাস্তবায়িত হয়নি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা শাখার সকল কোমলমতি ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে রয়েছে। তারা ক্লাস রুমের অভাবে কোনো মতে ক্লাস ও পরীক্ষা নিচ্ছে। একসাথে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে বসে ভালো করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছে না। জানা যায়, বাংলাদেশ শিশু একাডেমীর জন্য ২০১৩ সালে ৫০ শতক সরকারী জায়গা সরকারই ক্রয় করে প্রতীকি মূল্যে সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাঁহস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পাশে। সেই থেকে সেখানে শুধু মাত্র একটি সাইবোর্ড ঝুলছে। বিল্ডিং হওয়ার কাজ স্থবির অবস্থায় রয়েছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রকল্প সিলেট বিভাগীয় শিশু একাডেমীRead More
ক্যানসার রোগে আক্রান্ত যমুনা বৈষ্ণবী, সহায়তা কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ার একমাত্র সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী ক্যান্সার (পাকস্থলি) রোগে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে যমুনা বৈষ্ণবী কালীঘাটের শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ায় রয়েছেন। শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী তার রোগ মুক্তির জন্য সকলের প্রার্থনা কামনা করেছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্যও অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ: সাংবাদিক সজল ঘোষ, মোবাইল ০১৭১৬-৮৯১১৮৬, অ্যাডভোকেট মোহিত কান্তি দাস মণি, মোবাইল: ০১৭৪৩৩৩১৫৭৯। বিজ্ঞপ্তি Views: 216
হবিগঞ্জে ৬৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে। শুক্রবার (২৭ মার্চ) জেলার মাধবপুর এলাকায় চালানো এসব অভিযানে আনুমানিক ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, কসমেটিকস এবং জিরা জব্দ করা হয়। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবির একটি দল। এ সময় ট্রাকটিতে থাকা পাথরের স্তূপের নিচ থেকে বস্তাভর্তি ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। একই দিন সকালে অপর এক অভিযানে ওইRead More
ভয়াবহ বিপদে কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষ দিলেন নেতানিয়াহুকে
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলার মুখে উত্তর ইসরায়েলের সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে এখন মৃত্যুপুরীর নিস্তব্ধতা। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে নিজের শহরের বাসিন্দাদের বাঁচাতে না পারার আকুলতায় জনসমক্ষেই কান্নায় ভেঙে পড়েছেন কিরিয়াত শমোনা শহরের মেয়র আভিচাই স্টার্ন। বুধবার (২৫ মার্চ) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করে একে এক ‘বড় পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন। টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর রকেট হামলা উত্তর ইসরায়েলের জনজীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে। মেয়র স্টার্নRead More
এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। Views: 233


