বৈশাখী নিউজ ২৪
শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপের দেশ ফ্রান্সে পাঠানোর নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, প্রবাস থেকে আনা মূল্যবান সামগ্রীর টাকা পরিশোধ না করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক টেলিভিশন চ্যানেলের প্রতিনিধির বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা কাতার প্রবাসী সমাজকর্মী সুব্রত চক্রবর্তী। সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানান, তিনি দীর্ঘদিন ধরে কাতারে প্রবাসজীবন কাটিয়ে দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্নRead More
নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যামান আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যামান আদালত শনিবার (২৮ মার্চ) শহরের তরোয়া এলাকায় অবস্থিত ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দিয়েছেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৮ সালের পর থেকে ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটি লাইসেন্স নবায়ন করেনি। অভিযানকালে ডিউটিরত ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান কাউকেই পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকেRead More
গ্রীসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের ৫ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের ৫ যুবক। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর ঘটনাটি জানাজানি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিহত ৫ জনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তারা হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩২), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান এহিয়া (২২), আব্দুল গণির ছেলে মো. সাজিদুর রহমান (২৬), রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪০) ও করিমপুর ইউনিয়নেরRead More
ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ। এদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা গ্রিকRead More
অর্ধশতাব্দী পর চাঁদে ঐতিহাসিক মানব অভিযান, যাচ্ছেন নারীসহ ৪ নভোচারী
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদকে ঘিরে ঐতিহাসিক মানব অভিযানে যাচ্ছে চার নভোচারীর একটি দল। মার্কিন মহাকাশ সংস্থা নাসা পরিচালিত ‘আর্টেমিস-২’ মিশনের মাধ্যমে এই দলটি চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরবে। এই অভিযানে থাকছেন প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং প্রথম কানাডীয় নভোচারী, যা মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে নতুন বৈচিত্র্যের দিগন্ত উন্মোচন করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই মিশনে অংশ নিচ্ছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। তারা চাঁদের অদৃশ্য পাশ অতিক্রম করে প্রায় ১০ দিনের এক উচ্চঝুঁকিপূর্ণ যাত্রায় অংশ নেবেন। এ সময়ে তারা প্রায় ৬ লাখRead More
সিলেটে জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে চোরাচালান ও মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট নগরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ মার্চ থেকে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবিRead More
ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ২৯তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেইসঙ্গে ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে ইরানের জ্বালানি ও পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাও। তবে, শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলনে ভয়ংকর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। সব মিলিয়ে যতটা সহজে ইরানকে পরাস্ত করবেন বলে ভেবেছিলেনRead More
সিলেটে ৬০ লাখ টাকার ব্যাটারি চুরি, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে গ্রামীণ ফোন টাওয়ারের বিপুল পরিমাণ ব্যাটারি চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাহপরাণ থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমামের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিন উদ্দিন সুজন (৩১) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। তিনি শাহপরাণ থানার মামলা নং-২৬/২১৬, তারিখ-২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়,Read More
সুনামগঞ্জে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাঁচা ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারা বাজারে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে ওয়ারিছ আলী ও আকল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আকলRead More
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ ৪ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্টে ডিউটির সময় এসআই (নিরস্ত্র) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। “রাফী উত্তরা পরিবহন” নামের ওই বাস থেকে বিভিন্ন প্রকার চকলেট ও জিরাসহ মোট ৩ লাখ ৪০ হাজার ৩৫০ টাকার পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— কিটক্যাট চকলেট (৩ ফিঙ্গার) ৭৭০ পিস, কিটক্যাট (৪ ফিঙ্গার) ৪১০ পিস, কিটক্যাট (২ ফিঙ্গার)Read More


