বৈশাখী নিউজ ২৪
সাবেক এমপি শরফ উদ্দিন আহমদ খসরু অসুস্থ, দোয়া কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৬ (গোলাগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ মুরব্বী শরফ উদ্দিন আহমদ খসরু বার্ধক্য জনিত রোগে গুরুত্ব অসুস্থত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি গত ২৮ মার্চ শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলায় আইসিইউ-২ এ ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। সাবেক এমপি শরফ উদ্দিন আহমদ খসরু’র সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে কামরুল হাসান দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি Views: 203
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের উত্তর পাশে রাজসুরত কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০Read More
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)) এর সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। নর্থ ইস্ট ইউনিভার্সিটির শেখঘাট ক্যাম্পাসের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশীদ। ম্যাগাজিন কমিটির সদস্য সচিব ফাইন্যান্স ডাইরেক্টর অশোক রঞ্জন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধানRead More
সারাদেশে পাম্প বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের তীব্র সংকটে জনদুর্ভোগ এখন চরমে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর সামনে একই চিত্র—দীর্ঘ লাইন, ক্লান্ত অপেক্ষা আর অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে সারাদেশে প্রতিদিন ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চায় মালিকরা। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান পাম্প মালিকরা। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানায় সংগঠনটি। তারা জানায়, ডিপো থেকে চাহিদামত জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। এমন অবস্থায় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্তRead More
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় এই চালানটি পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী। তিনি বলেন, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেলের চালান বাংলাদেশে আসা শুরু হয়। ১৪৬ ঘণ্টা সময় নিয়ে ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে তা মঙ্গলবার সকাল ৯টায় পার্বতীপুর রেলহেড ডিপোতেRead More
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে দেশের ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন— ফরিদপুর জেলা পরিষদে মো. আফজাল হোসেন খান পলাশ, ঢাকা জেলা পরিষদে মো. ইয়াছিন ফেরদৌস, গাজীপুর জেলাRead More
সিলেটে বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব, ৫ দিনে আক্রান্ত ৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ দিনে নতুন করে ৩৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে তিনজন শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের একটি ওয়ার্ডকে হাম আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিশু রোগীদের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের নিয়েRead More
বিশ্বনাথে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে রুমন আহমদ (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রুমন উপজেলার অলংকারি ইউনিয়নের বড়খুরমা (উত্তর) গ্রামের আবদুল হামিদের ছেলে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ। এর আগে গত রবিবার (২৯ মার্চ) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, রুমন কৃষিকাজে সম্পৃক্ত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি স্বাভাবিকভাবেই স্থানীয় পনাউল্লাহ বাজারে ঘুরতে যান। সবার অগোচরে বাড়ি ফিরে তার বড় ভাই দিলোয়ারের শয়নকক্ষে প্রবেশ করেন। ওই দিন দিলোয়ার ছিলেন শ্বশুরালয়ে। পরে রাতের কোনো একসময়Read More
ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু, ৪ দালালের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মারা যাওয়া সুনামগঞ্জের ১২ জনের মৃত্যুর ঘটনায় দিরাইয়ে দালাল চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে দিরাই থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরী গ্রামের নিহত সুহানুর রহমান এহিয়ার বাবা সালিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামালা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী। মামলায় দিরাই উপজেলার তারাপাশা গ্রামের মৃত আকিব উল্লাহর ছেলে অভিযুক্ত (দালাল) মুজিবুর মিয়া, জগদল গ্রামের মাওলানা ওয়াহিদ মিয়ার ছেলে ইতালিপ্রবাসীRead More
সময়ের সাক্ষী আলী আমজাদ ঘড়ি: সিলেটের ঐতিহ্য ও ইতিহাসের নীরব প্রহরী
মোহাম্মদ মহসীন: বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুরভী বেড়াতে এসেছেন বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মণিকোঠা, প্রকৃতি কন্যা সিলেটে। এতদিন শুধু সবার মুখে-মুখে, পত্রপত্রিকা, টিভি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেই সিলেটের সৌন্দর্যের কথা শুনেছেন; এবার সেই সৌন্দর্য স্বচক্ষে দেখার পালা। বাবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় সিলেট সার্কিট হাউসে সপরিবারে অবস্থান করবেন তারা। বিকেলে রওনা দিয়ে সিলেটে এসে পৌঁছান রাত বারোটায়। রূপসী নদী সুরমার পাড়ের নান্দনিক স্থাপনা আর নদীর বুকে ভেসে থাকা রূপালি ঢেউয়ের চিকচিক করা সৌন্দর্যে বিমোহিত সুরভীর চোখ ঠিক তখনই থমকে যায়। নিস্তব্ধ রাতকে খানখান করে ভেঙে টালমাটাল শব্দে বেজে ওঠে-ঢং ঢং ঢং-গুনে গুনে বারোটি ঘণ্টাধ্বনি। তখনRead More


