বৈশাখী নিউজ ২৪
সিলেটে হামের লক্ষণ নিয়ে চার মাসের শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন ইউনিট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের লক্ষণ নিয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। মৃত শিশু ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুস সংক্রমণে ভুগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, আজ দুপুর ১টার দিকে হামের লক্ষণ নিয়ে শিশুটি মারা যায়। ল্যাব পরীক্ষা শেষে রিপোর্ট আসলে হাম কিনা তা নিশ্চিত হওয়া যাবে। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুইRead More
পঞ্চগড়ে করতোয়া নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে। নিহত সজীবের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে চার বন্ধু মিলে করতোয়া নদীতে গোসলে নামলে এই দুর্ঘটনা ঘটে। সজীব সাঁতার নাRead More
গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেRead More
মধ্যরাতে ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরটির সার্ভার রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আহত হয়েছেন সাতজন আনসার সদস্য। এ সময় রুমের কাচ ভেঙে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে অন্তত ৭ জনRead More
বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০
আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইউরোপ যাওয়ার পথে আবারও নৌকাডুবির শিকার হয়েছেন শতাধিক অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌকাটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। জীবিত উদ্ধার ব্যক্তিরা সবাই পুরুষ। বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। ইতালির কোস্টগার্ড এবং ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)- এর বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। জীবিত উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতালির কোস্টগার্ডকে বলেছেন, খুবইRead More
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে পতন ঘটেছে স্বর্ণের দামে। বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে এবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর ফলে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় স্বর্ণের দাম নতুনভাবে সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। এ সময় থেকেই নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়েছে সংস্থাটি। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুসRead More
সিলেটে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলায় (জিআর-১৪৫) গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আম্বরখানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।Read More
সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এবাদুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবাদুর রহমান ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। পুলিশ জানায়, রাতে বৃষ্টির পর সকালে মাছ ধরতে বাড়ির পাশের জলাভূমিতে যান এবাদুর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছেন। Views: 173
গাজীপুরে দাড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়িতে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ দুজন নিহতের কথা জানালেও স্থানীয়রা তিনজন নিহত হয়েছে বলে দাবি করছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহত কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রায় যাচ্ছিল। পথিমধ্যে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হওয়া একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে মিনিবাসের সামনের অংশRead More
অনলাইন ক্লাস ও মনস্তাত্ত্বিক প্রভাব
মুহাম্মদ মনজুর হোসেন খান: দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে পুনরায় অনলাইন ক্লাসের ধারণাটি আলোচনায় এসেছে। সরকারের উচ্চপর্যায় থেকে বিদ্যুৎ ব্যবহারের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়াল পাঠদানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে এই পদ্ধতি বিদ্যুৎ সাশ্রয়ে কতটা কার্যকর হবে এবং শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব কী হতে পারে তা নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইন ক্লাস চালু করলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় কিছুটা সম্ভব। বড় বড় ক্যাম্পাসগুলোতে এসি, ফ্যান ও লাইট বন্ধ থাকলে জাতীয় গ্রিডে চাপ কমবে। তবেRead More


