সিলেটে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলায় (জিআর-১৪৫) গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আম্বরখানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল। এসময় পরোয়ানাভুক্ত আসামি মনিজুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। এ সময় চোরাকারবারীরা পুলিশের ব্যারিকেড তোয়াক্কা না করে ট্রাক নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং ট্রাকটি রেখে পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, ওই সময় মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং জব্দকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাকটি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। পুলিশের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা ট্রাকটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনজুরুল আলম (মিডিয়া) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলার অবনতি রোধে এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শেষে রোববার আদালতে পাঠানো হয়েছে।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed