Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান ও শপিংমলের পাশাপাশি মেলা বা বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সোমবার (৬ এপ্রিল) সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলাRead More


আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে সিটি পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন,Read More


সিলেটের নৃসিংহদেব আখড়ার সেবায়িত যমুনা বৈষ্ণবী আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ার একমাত্র সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী (৬৭) আর নেই (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতুঃ)। তিনি সোমবার (৬ এপ্রিল) বেলা ২টায় তার চতুর্থ মেয়ে জলি পাল এর দক্ষিণ সুরমার শিববাড়ির পৈত্যপাড়াস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলিতে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী সিলেট নগরের পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজের কাছ থেকে বৈষ্ণবী দীক্ষা গ্রহণ করেন। তিনি ২০ বছর ধরে শ্রীশ্রী নৃসিংহদেব আখড়া কালীঘাট সিলেটের সেবায়িত হিসেবে দায়িত্বRead More


হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণ-সমাবেশ

সুনামগঞ্জ সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এ গণ-সমাবেশ হাওর ও নদী রক্ষা আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সদস্য সচিব আহমদ উসমান। গণ- সমাবেশ কর্মসূচীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী। এRead More


যুদ্ধবিরতি প্রস্তাবে নিজস্ব শর্ত চূড়ান্ত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে নিজেদের দাবি ও অবস্থান চূড়ান্ত করেছে ইরান। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো ধরনের আলটিমেটাম বা যুদ্ধাপরাধের হুমকির মুখে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। মুখপাত্র বাঘাই জানান, তেহরান তাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্দিষ্ট কিছু শর্ত ও প্রয়োজনীয়তার তালিকা তৈরি করেছে, যা ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এর আগে যুক্তরাষ্ট্র-এর পক্ষ থেকে দেওয়া ১৫ দফার পরিকল্পনাটি ‘অতিরিক্তRead More


কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হরাওবা’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামি ৮-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিষয়বস্তু তুলে ধরতে সোমবার (৬ এপ্রিল) কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন আয়োজক কমিটি। এবারের উৎসবে দেশের প্রতিথযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করবে। তিনব্যাপি লাই হারাওবা’ উৎসব আয়োজনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ এর সদস্য সচিব ওইমান লানথই। এ সময় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটি আহব্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল),Read More


সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৫ প্রকল্প

বৈশাখী নিউজ ডেস্ক: ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং ৯২ কোটি ৫৯ লাখ টাকা প্রকল্পঋণ থেকে নেওয়া হবে। সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় মোট পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প ছিল। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। সেগুলো হলো: সর্বজনীন সামাজিক অবকাঠামোRead More


সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংকRead More


সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অথর্মন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তালিকা প্রকাশ করেন। অর্থমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলো হলো- এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিটেবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাজট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিংRead More


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬২ জন। সোমবার (৬ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮০ জন, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামRead More