Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

রেকর্ড গড়ে পৃথিবীর পথে আর্টেমিসের চার নভোচারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চাঁদের কক্ষপথ ঘুরে নতুন ইতিহাস গড়া আর্টেমিস-২ অভিযানের চার নভোচারী এখন পৃথিবীর পথে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে তারা আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৮টা ৭ মিনিটে নভোচারীদের বহনকারী ‘ওরিয়ন’ ক্যাপসুল পানিতে অবতরণ করার কথা রয়েছে। অবতরণের পর তাদের উদ্ধারে ব্যবহার করা হবে হেলিকপ্টার। পরে কাছাকাছি অবস্থান করা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে তাদের নেওয়া হবে। গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ঐতিহাসিক এই অভিযানে যাত্রা শুরু করেন চার নভোচারী। তারা হলেনRead More


দুপুরের মধ্যে তিন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বেশ কিছু অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের তিন জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তিন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০Read More


আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ১০ দফা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের জন্য হামলা ও বোমাবর্ষণ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে তিনি সম্মত হয়েছেন। তার ভাষায়, এটি হবে একটি “দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি”। এই অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী ও বিস্তৃত রূপ দিতে আগামী শুক্রবার (১১ এপ্রিল) ইসলামাবাদে সরাসরি আলোচনার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য এই বৈঠকে ইরান, যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট মিত্রদের প্রতিনিধিরা অংশ নিতে পারেন। এদিকে, ইরানের পক্ষ থেকে আলোচনার টেবিলে উপস্থাপিত ১০ দফা প্রস্তাবেরRead More


সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।Read More


ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এ ঘোষণা এল। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি। এটি হবে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি। সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে আজ রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ—ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দিতেRead More


সংসদে ১৪ অধ্যাদেশসহ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস

বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এছাড়া একটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল আকারে উত্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন। এর মধ্যে বিকালের অধিবেশনে ১৪টি অধ্যাদেশ বিল আকারে কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে- ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন)Read More


ছাতকে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে সুবর্ণা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের (৪০) বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) রাতে পৌর শহরের চৌধুরী ঘাট সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুবায়েরকে আটক করেছে পুলিশ। আটক জুবায়ের দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়ার (ভুলু) মেয়ে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শহরের নিজ বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন জুবায়ের। তাদের পরিবারে সব সময় অশান্তিRead More


শাবিপ্রবিতে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এসইওকে হেলথকেয়ার’ এবং ‘আমরা নারী’ যৌথ আয়োজনে ‘ক্যানসার সচেতনতা জ্ঞান বিনিময় : প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া। এছাড়াও বক্তব্যRead More


কুলাউড়ায় মাটির দেয়াল ধসে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মো. সেলিম মিয়া (৩৫) তার বসতঘরের পুরাতন মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতRead More


পৃথিবী ছেড়ে এত দূরে আগে যায়নি মানুষ

অনলাইন ডেস্ক: ৫৬ বছরের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন ইতিহাস গড়লেন নাসার ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা। অ্যাপোলো-১৩ অভিযানের চেয়ে নভোচারীরা এবার আরও বেশি দূরে ভ্রমণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৫টা ৫৮ মিনিটে ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী ১৯৭০ সালের অ্যাপোলো ১৩-এর মিশনের গড়া দূরত্বের রেকর্ড ভেঙে দেন। তারা প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে যান, যা আগের রেকর্ডের চেয়ে ৬ হাজার ৬০০ কিলোমিটার পথ বেশি। চাঁদের দূর প্রান্ত ঘুরে ঐতিহাসিক মিশন শেষে পৃথিবীতে ফেরার পথে রয়েছে ‘আর্টেমিস ২’ এর নভোচারীরা।Read More