শাবিপ্রবিতে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এসইওকে হেলথকেয়ার’ এবং ‘আমরা নারী’ যৌথ আয়োজনে ‘ক্যানসার সচেতনতা জ্ঞান বিনিময় : প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া।
এছাড়াও বক্তব্য দেন— এসইওকে হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা তুলি, আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান, চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুর (MCHC) আন্তর্জাতিক অনকোলজি ওয়ার্ডের উপ-পরিচালক ও সহযোগী প্রধান চিকিৎসক লিন জিং এবং চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুর (MCHC) বাংলাদেশের কান্ট্রি ইনচার্জ এমিলি সি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed