Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আন্দিজ পর্বতমালা সংলগ্ন আজুয়ায় প্রদেশের একটি পাহাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) আজুয়ায় প্রদেশের কুয়েনকা-মলেতুরো মহাসড়কের এল-চোরো ব্রিজের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ৯১১সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে,Read More


সিলেটে বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিস্কুটের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানঠুলার পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের ড্রেনের ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বসে কার্টনটি খুলে দেখেন তারা। এ সময় কার্টনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো মৃত নবজাতকের মরদেহ দেখতে পান তারা। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজRead More


সিলেটে পর্নোগ্রাফি মামলায় যুক্তরাজ্য প্রবাসী ইমাম গ্রেপ্তার, তদন্তে তোলপাড়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে পর্নোগ্রাফি মামলায় যুক্তরাজ্যের একটি মসজিদের ইমাম হাফিজ শাকির আহমদকে গ্রেপ্তার নিয়ে তোলপাড় চলছে। এই নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন স্থানীয় বাসিন্দা, স্বজন ও ভুক্তভোগীর পক্ষ। স্থানীয় বাসিন্দা ও ইমামের স্বজনরা মামলাটি ষড়যন্ত্রমূলক বলে জানিয়েছেন। অপরদিকে ভুক্তভোগীর স্বজনরা দাবি করেছেন, তথ্যপ্রমাণের ভিত্তিতেই তারা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, তথ্যপ্রমাণ সঠিক, না বানানো– জানতে বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে। স্থানীয় সূত্র ও এজাহার থেকে জানা গেছে, দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাজ্যের ড্যাগেনহাম মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ শাকির আহমদ। তিনি সিলেট নগরীর যতরপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবাওRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও রুবেলার সংক্রমণে উদ্বেগ বাড়ছে সিলেটে। হামের উপসর্গ নিয়ে সিলেটে একদিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে শিশু মৃত্যুর সংখ্যা ৫ জনে পৌছেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (১৫ এপ্রিল) রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দু’টি মারা যায়। মারা যাওয়া দুই শিশুর একজন দশ মাস বয়সী হুজাইফা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদুন এলাকার জাকির হোসেনের শিশু কন্যা। অপর জন দশ মাস বয়সী মো. আব্দুল্লাহ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পলভাগে। হাসপাতালRead More


আরও চার ‘গাদ্দারকে’ ধরে ফেলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দেশের সংকটের সময়ে শত্রু রাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও চার ‘গাদ্দারকে’ গ্রেপ্তার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানায়। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের অত্যন্ত সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার গোপনীয় তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করছিল। সংস্থা ইরনা জানায়, এই চার ব্যক্তি দীর্ঘ দিন ধরে ছদ্মবেশে দেশের অভ্যন্তরে মোসাদের এজেন্ট হিসেবে কাজ করে আসছিল। বর্তমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে তারাRead More


কমলগঞ্জে ১৭-১৮ এপ্রিল মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আগামী ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মণিপুরি থিয়েটার। কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটম-প প্রাঙ্গণে প্রতিদিন বিকাল ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠানমালা। দুই দিনের এই উৎসবে অংশ নেবেন শতাধিক শিল্পী, যেখানে মণিপুরি ও বাংলার লোকজ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটবে। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে নির্মিত মণিপুরি থিয়েটারের নাটক ‘খেন্তাম’। পাশাপাশি ময়মনসিংহ গীতিকার আলোকে সায়িকRead More


কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়ে দুই শত বছরের প্রাচীন চড়ক পূজা ও মেলা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ১৫ এপ্রিল বিকেলে ফের চড়কপূজার মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তান্ত্রিক রীতিনীতি ও রোমাঞ্চকর আচার চড়ক উৎসবের মূল আকর্ষণ ছিল চড়ক গাছে ভক্তদের ঘোরানো এবং বিভিন্ন অলৌকিক ও রোমাঞ্চকর কর্মকা-। গত ১০-১২ দিন ধরে ব্রত পালনকারী ৪০-৫০ জন সন্ন্যাসী আজ তাদের কৃচ্ছ্রসাধন শেষ করেন। জ্বলন্তRead More


আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখবেন যেভাবে  

প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নির্ভরতা ও আসক্তি দুটোই বেড়েছে। আর এ সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র। ফেসবুক এখন অনলাইন প্রতারণার অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতারকরা নানা কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। এর মধ্যে অন্যতম হলো—অ্যাকাউন্ট হ্যাক করে তা ফেরত দেওয়ার কথা বলে অর্থ দাবি করা। আবার অনেক সময় হ্যাক করা অ্যাকাউন্ট ব্যবহার করে আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত বা অপরাধমূলক পোস্ট দেওয়া হয়, যার ফলে ভুক্তভোগীরা বিব্রতকর ও বিপদজনক পরিস্থিতিতে পড়েন। এ ধরনের ঘটনায় প্রতিদিনই থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ছে।Read More


হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকবে যেসব সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইলন মাস্কের পরিকল্পিত মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অংশ হিসেবে তৈরি এই অ্যাপটি হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো নিরাপদ ও আধুনিক যোগাযোগ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আসছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, ‘এক্সচ্যাট’এ থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যার ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার তথ্য দেখতে পারবে না। পাশাপাশি এতে অডিও ও ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাট, বার্তা সম্পাদনা এবং মুছে ফেলার মতো সুবিধাও থাকবে। প্রাথমিকভাবে অ্যাপটি আইওএস ও আইপ্যাডওএস প্ল্যাটফর্মে চালু করার পরিকল্পনা রয়েছে, ফলেRead More


টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস 

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাRead More