Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস সাকিবের বড় অর্জন

বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি শিক্ষার্থী, কোরআনের পাখি হাফিজ নাজমুস সাকিব। কাতার চ্যারিটির সহযোগিতায় ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত পর্বে আট দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। বিজয়ী নাজমুস সাকিব সিলেট নগরীর কদমতলী এলাকার গোটাটিকরস্থ রহীমিয়া হিফযুল কুরআন একাডেমির শিক্ষার্থী। কাতারের সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটে এসে পৌঁছবেন। এসময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলেRead More


কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ ও পরিবার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মুন্সীন্সবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাভাবিক কাজকর্ম শেষ করে একপর্যায়ে নিজের ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জেসিকে। পরে স্বজনেরা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দলRead More


কমলগঞ্জে বসতঘর থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মুজাহিদ মঞ্জিলে থেকে সাপের বাচ্চা গুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও সাপ উদ্ধারে তাৎক্ষণিক সমাধান না পেয়ে তাঁরা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবরRead More


কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (IMLI)- এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন মণিপুর পেট্টিয়টিক রাইটার্স ফোরাম এর সম্পাদক রাকেশ নওরেম, মীতেই ইরল ইয়েক লইনাশিলন অপুন্বা লুপ (MEELAL) এর নির্বাহী পরিচালক পাওনাম ইবোমচা, MEELAL এর প্রেসিডেন্ট নাওরেম নোঙমাইলেম্বি লেইমা, MEELALRead More


অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর হাতিরপাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আব্দুলমহল গ্রামের আবজল, সয়ফুল এবং পুকাশ গ্রামেরRead More


সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারের অভিযোগে সাবেক স্পিকার সিলেটের মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে (মোহাম্মদপুর আমলী আদালত) মামলাটি দায়ের করেন ডেমরা থানার হাজীনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ মমিনুল হক। মামলার আসামিরা হলেন- হুমায়ূন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরী, ছেলে নোমান রশীদ চৌধুরী, তার স্ত্রী সাদিয়া বিলকিস চৌধুরী এবং ছেলে মাসুন নোমান রশীদ চৌধুরী ও মিনাল নোমান রশীদ চৌধুরী। তারা সবাই বর্তমানে রাজধানীর ধানমন্ডিRead More


বিলুপ্ত র‍্যাব, সংসদে পাস এসআরবি বিল

বৈশাখী নিউজ ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ বিল পাশ করা হয়েছে। এসময় সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইউনিট কিংবা বাহিনীতে পরিবর্তন আনতে হয়। সেজন্য আমরা এটা করছি। একটি সংস্থা গঠনের সঙ্গে আরেকটি বিলুপ্তির সম্পর্ক নেই। নতুন বাহিনীটা আমরা এ কারণে করছি যে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে র‍্যাব গঠন করা হয়েছিল। সেই আইনটি পূর্ণাঙ্গ ছিল না। একটা সেকশনের অধীনে ইউনিটটি কাজ করছিল। সেজন্যRead More


এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!

পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে এই ভিসা প্রথা চালু হলে বিদেশি পর্যটকেরা একটি মাত্র ভিসা দিয়েই পুরো উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করতে পারবেন। গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইবি এই তথ্য জানান। তিনি বলেন, এই একক ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জিসিসিভুক্ত ছয়টি দেশে যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। তবে এটি আনুষ্ঠানিকভাবে চালুর নির্দিষ্ট তারিখ, আবেদনের প্রক্রিয়াRead More


ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ রায় দিয়েছেন হাই কোর্ট বিভাগ। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর বলেন, এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে তারা হাই কোর্টে রিট করেছিলেন। আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবিই বহাল থাকল। তবেRead More


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২

স্বাস্থ্য ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন রোগী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৮৪ জন খুলনা বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, ঢাকা উত্তর সিটিRead More