বৈশাখী নিউজ ২৪
এইচএসসির রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ২ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। শেষ হবে ৮ আগস্ট। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের সইয়ে রুটিন প্রকাশ করা হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এই রুটিনে। বিশেষ নির্দেশাবলী; এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনিRead More
আজ বিশ্ব ধরিত্রী দিবস
আন্তর্জাতিক ডেস্ক: আজ ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী বা পৃথিবী দিবস। এবার পৃথিবীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আবারও সামনে আনা হয়েছে। সবুজ পৃথিবী গড়ার এই বার্তা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি রক্ষা করা মানেই নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। তাই আজকের এই দিনটি শুধু উদযাপনের নয়। বরং পরিবেশ তথা পৃথিবী বাঁচাতে নতুন করে প্রতিজ্ঞা করারও একটি সুযোগ। এই দিনটি মূলত পরিবেশ দূষণ, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তনসহ নানা সমস্যার বিষয়ে সচেতনতা তৈরি এবং মানুষকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে উৎসাহিত করার জন্য পালিত হয়। বিশ্ব ধরিত্রী বা পৃথিবী দিবস প্রথমRead More
সিলেটে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ভারতে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। তারা ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ভারতে পাচার করত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সিলেট নগরীর পূর্ব কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃতরা হলেন—গোয়াইনঘাট উপজেলার আমস্বপ্ন এলাকার ইসমাইল আলীর ছেলে শাকিল (২২) এবং একই এলাকার ফয়সাল (২২)। র্যাব জানায়, নড়াইল সদর উপজেলার শ্রীফলতলা এলাকারRead More
বিশ্বনাথে সড়কে ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমেদ (৪০) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের দিকে তেমুখী বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা এবং তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের বড় ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নগরের আখালিয়া এলাকায় অবস্থিতRead More
বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১২ লাখ টন সিদ্ধ চাল। এছাড়া সরকার ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০Read More
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেন, ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। এদিকে, ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।Read More
শাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা ১২ জুন, চলছে আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভাষা ইন্সটিটিউটে জুলাই-ডিসেম্বর শিক্ষাবর্ষ ২০২৬-এর বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা ১২জুন। শুরু হয়েছে আবেদন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে ইন্সটিটিউটটি জানায়, আগ্রহী প্রার্থীদের ১৫ এপ্রিল থেকে ১৫ মে’র মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ইন্সটিটিউটের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া আরো বলা হয়, ভর্তি ও অন্যান্য ফি জমা নেওয়া হবে ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ১০ জুলাই। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়,Read More
বিদ্যুতের দাবিতে গোলাপগঞ্জে রাস্তা অবরোধ,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত লোডশেডিংয়ের নামে দিনে রাতে প্রায় ১৬/১৭ ঘন্টাই বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বিভিন্ন এলাকা। এসএসসি পরীক্ষার্থীরা অন্ধকারে মোমবাতির আলোতে লেখাপড়া কোনমতে চালিয়ে গেলেও বাসা বাড়িতে পানি সংকটে হিমশিম খাচ্ছেন উপজেলাবাসী। এ পরিস্থিতিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে উঠে উপজেলাবাসী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল)Read More
এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। প্রথম দিনে মোট ৭০ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিভাগের চার জেলায় ২২৫টি কেন্দ্রে একযোগে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৮৪ জন। এরমধ্যে ৬৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেটRead More
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে ৩ দিন বন্ধ থাকবে যান চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য আগামি শুক্রবার (২৪ এপ্রিল) থেকে তিনদিনের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। সেতু বন্ধ থাকাকালীন বিকল্প পথে যান চলাচলের জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪Read More


