Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

রানা প্লাজা ট্রাজেডি: ১৩ বছরেও শেষ হয়নি বিচার

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ার ১৩ বছর পূর্ণ হলো আজ ২৪ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জন শ্রমজীবী মানুষ প্রাণ হারান। পঙ্গু হয়েছেন প্রায় ২ হাজার শ্রমিক। এই ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বিচার দেখার অপেক্ষা শেষ হচ্ছে না নিহত ব্যক্তিদের স্বজন ও আহত শ্রমিকদের। বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রানা প্লাজার সামনে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সংগঠন ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি। সংবাদ সম্মেলনে সাতটি দাবি জানানো হয়। পরে নিহতদের স্মরণে বিভিন্ন সংগঠনের পক্ষRead More


কমলগঞ্জে মিরতিংগা চা বাগানের রাস্তার দুপাশের ছায়াবৃক্ষ কেটে ফেলছে দুর্বৃত্তরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেউন্দি টি কোম্পানী লিমিটেডের অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে সাম্প্রতিক সময়ে গাছ ও অবকাঠামো চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় বাগান কর্তৃপক্ষ যেমন দুশ্চিন্তায় পড়েছে, তেমনি হুমকির মুখে পড়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প প্রতিষ্ঠান। বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, মিরতিংগা চা বাগান প্রতিবছর সরকারের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে থাকে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনায় বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের ২ এপ্রিল ৩টি এবংRead More


কমলগঞ্জে ভূমি দস্যুদের হামলা, ভাঙ্গচুরের শিকার নিরীহ পরিবার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় নিরীহ মহিলার বসতবাড়ি জবর দখলে হামলা, ভাঙ্গচুর ও নির্যাতনের অভিযোগ তোলেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একই এলাকার বশির মিয়া, আমজাদ মিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন সৌদি ফেরত পলি বেগম। লিখিত বক্তব্যে পলি বেগম বলেন, আমার স্বামী মছব্বির মিয়াসহ স্বামীর অপর ভাই মোস্তফা মিয়া, আবুল মিয়া, জহির আলী ও মুহিত আলীসহ ৫ ভাই ও তাদের পরিবার-পরিজন নিয়ে একত্রে বসবাস করছি। আমরা মৌরসী সুত্রে প্রাপ্ত ভূমিতে আধাকাঁচা, পাকা বসতবাড়ি তৈরী করে বসবাসRead More


জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত জনগণের ওপর পড়বে না, সরকার তা যথাযথভাবে ম্যানেজ করবে। তিনি উল্লেখ করেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। এই সামান্য বৃদ্ধির ফলে পণ্যমূল্যে কেজি প্রতি মাত্র ৩০ পয়সার মতো প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে কোনো বড় নেতিবাচক প্রভাব ফেলবে না। শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেRead More


সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা বাতিল করল এসএমপি

বৈশাখী নিউজ ডেস্ক: প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা আয়োজনের অনুমতি দিয়ে আগের দিন বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ এপ্রিল (শুক্রবার) থেকে ২ মে (শনিবার) পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই অনুমতি বাতিল করেছে বলে একটি পত্র মারফত জানিয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজনের পূর্বের দেয়া অনুমোদন বাতিল করা হলো। এদিকে, এর আগে পুলিশের অনুমোদন পেয়ে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্নRead More


রোহিঙ্গা-এক রাষ্ট্রহীন জাতি

মুহাম্মদ মনজুর হোসেন খান: ক্রমবর্ধমান ঝুঁকি সত্তে¡ও রোহিঙ্গাদের বিপজ্জনক যাত্রার ক্রমবর্ধমান ঢেউয়ের অংশ হিসেবে, প্রায় ৩০০ জন যাত্রী বহনকারী নৌকাটি এই মাসের শুরুতে দক্ষিণ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করার পর ডুবে যায়। গত সপ্তাহে আন্দামান সাগরে একটি নৌকাডুবিতে তার ২০ জন নিখোঁজ হওয়ার পর থেকে রোহিঙ্গা মানব পাচারকারী মোহাম্মদ ফয়সাল আত্মগোপন করে আছেন। ওই ঘটনায় প্রায় ২৫০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল। ২৪ বছর বয়সী ফয়সাল নিজেও একজন শরণার্থী। তিনি বলেন- “নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো আমার মেজাজ খারাপ করে দিচ্ছে। তারা সর্বশেষ খবর জানার জন্য আমার সাথে যোগাযোগRead More


সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: আর মাত্র কিছুদিনের মধ্যেই ১৪৪৭ হিজরি সালের পবিত্র হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। এ সময় সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এখন পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসRead More


মৌলভীবাজারে স্কুলছাত্র হত্যা মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত ক্লুলেস স্কুলছাত্র হত্যা মামলার এক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং সিপিসি-৩ (সুনামগঞ্জ) এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর শাহারপাড়া এলাকা থেকে মামলার পলাতক আসামি আল আমিন (২৭)-কে গ্রেফতার করা হয়। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। র‌্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা বিভিন্ন সময় হত্যা, সন্ত্রাস, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্যRead More


শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হলে দ্রুতই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশ এলাকায়Read More


সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতায় জনদুর্ভোগ ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে| ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করছে এবং গণভোটের রায় বাতিলের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করছে| দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানী নিয়ে চরম ˆনরাজ্য চলছে| নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে| প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে| ১৫ দিনের ব্যবধানে ২ বারের এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে| কিন্তু সরকারের মন্ত্রী এমপিরা ব্যর্থতার দায় ¯^ীকার না করে উল্টো জাতিকে নিয়ে তামাশা করছেন| এভাবে কোন দেশ চলতেRead More