বৈশাখী নিউজ ২৪
মালদ্বীপে অভিযান: অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা এবং প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান। অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এ অভিযানের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের তথ্য সংগ্রহে বিশেষ অভিযান শুরু হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন কুরাঙ্গি’।Read More
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষিতে ১ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদী খেয়া পারাপারের নৌকায় বসা নিয়ে তর্কের জেরে সহযাত্রী এলেম খাঁ-র ঘুষিতে হানিফ মিয়া (৫৫) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর সদরের মনুবাবু ঘাটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মৃত হানিফ মিয়া তার আত্মীয়ের বাড়ি উরখুলিয়া যাওয়ার উদ্দেশ্যে মনুবাবুর ঘাট থেকে নৌকা উঠেন। নৌকায় বসা নিয়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের মোল্লা গ্রামের এলেম খাঁ-র সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে এলেম খাঁ-র ঘুষিতে হানিফ মিয়া পড়ে গিয়ে কোনো নড়াশব্দ না করলে পরে প্রত্যক্ষদর্শীরা হানিফ মিয়াকে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতRead More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে। জানা গেছে, রোববার দুপুরে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে মরিয়ম মারা যায়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকেরRead More
হজের নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, যারা ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের অবৈধভাবে হজ পালনের উদ্দেশ্যে আশ্রয় বা সহায়তা দেবেন, তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে। সৌদি আরবের স্থানীয় দৈনিক ওকাজ পত্রিকার বরাতে গালফ নিউজ জানিয়েছে, মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে—কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান বা অন্য যেকোনো স্থানে অবৈধ হজযাত্রীদের থাকার সুযোগ দেওয়া সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া শুধু আশ্রয়দাতাই নয়, যারা অবৈধ অবস্থানকারীদের তথ্য গোপন করবেনRead More
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। বাদীপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং রিট আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিকালে অ্যাটর্নিRead More
সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন। জানা গেছে, নাটোর জেলার সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে একজন নিহত হন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে দুইজনRead More
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদি (২৪) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই চা শ্রমিক আহত হয়েছেন। রবিবার ২৬ এপ্রিল সকালে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত সারওয়ারদি (২৪) ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন, একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময়Read More
মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সীমান্ত নিরাপত্তা ও শুল্ক আইন বাস্তবায়নে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি ভারত ফেরত এক যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ নিয়মবহির্ভূত পণ্য জব্দ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। বিজিবি সূত্রে জানা যায়, বিকি সাহা নামের ওই যাত্রী একাধিকবার ভারত যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার সঙ্গে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স সামগ্রী, জিরা, বিভিন্নRead More
দিরাইয়ে বিয়ের ৫ মাসের মাথায় বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেম করে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিকা বেগম (১৮) ও তার স্বামী মাহফুজ (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পরিবারের অজান্তে বিয়ে করেন। পরবর্তীতে দুই পরিবার বিষয়টি মেনে নেয় এবং তারাRead More
গাইবান্ধায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গরু মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়।Read More


