Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ডা. জিয়াউর রহমান বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’Read More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ এপ্রিল) একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭২ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জনRead More


দেশের যেসব এলাকায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে সরকারি সূত্রগুলো। দশ বছর আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও প্রাণহানি থেমে নেই। এখনও প্রায় প্রতি বছরই বাংলাদেশে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশে সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি সংখ্যক বজ্রঝড়-বজ্রপাত হয় এবং এই দুর্যোগ সবচেয়ে বেশি হয় দেশের উত্তর-পূর্ব দিকের অঞ্চল সিলেটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনাও ঘটে সিলেটেই। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়। জেলার ভেতরে জামালগঞ্জ উপজেলাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণRead More


দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে হানা দিতে পারে ঝড়। এর মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগের ঝড়ের কবলে পড়তে পারে রংপুরসহ ৫ অঞ্চল। এর ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে ঢাকাসহ ৮ অঞ্চলের ওপর দিয়ে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতেRead More


হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টিRead More


হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ের আঘাত, লন্ডভন্ড ঘরবাড়ি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে রোববার রাতের মধ্যে দুই দফায় বৈশাখী ঝড় আঘাত হানে। এতে জেলার শহর ও গ্রামাঞ্চলে গাছপালা উপড়ে পড়ে, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমতে থাকে। সন্ধ্যার দিকে শুরু হয় দমকা হাওয়া, যা দ্রুতই তীব্র ঝড়ে রূপ নেয়। ঝড়ের সঙ্গে ছিল বজ্রপাত ও ভারী বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় পুরো জেলা অন্ধকারেRead More


সুনামগঞ্জে সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক সাজাউর রাজা চৌধুরী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার জানাজা আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় লক্ষণশ্রীRead More


সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কথাকাটাকাটির জেরে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তারই সহকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। আহত মোফাজ্জল চৌধুরী মুর্শেদ সিলেট জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপশহর এলাকায় মোফাজ্জলের সঙ্গে তার তিন বন্ধু নজরুল ইসলাম, সুবেল আহমদ ও বাহার আহমদের মধ্যে একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করাRead More


বজ্রপাতে সারা দেশে ১৫ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৮ জেলায় রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, বগুড়ায় একজন, নাটোরে একজন, পঞ্চগড়ে একজন ও শেরপুরে একজন মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়িতে পৃথক বজ্রপাতে এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পাঁচজনের মধ্যে সুন্দরগঞ্জে একই স্থানে তিনজনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পাশাপাশি বজ্রপাতে একটি ঘোড়া ও একটি গরুও মারা গেছে। রোববার বিকেলে বজ্রপাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামেRead More


একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৫-২৬ অর্থবছরের দশম এবং বর্তমান সরকারের অধীন দ্বিতীয় সভায় ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত এসব প্রকল্পের মধ্যে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা অর্থায়ন করবে সরকার, ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে আসবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা। রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।Read More