Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে অনলাইন নিউজপোর্টাল বন্ধের নোটিশ বাতিল করল এসএমপি

বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সমালোচনার মুখে পড়া সিলেট মহানগর পুলিশ (এসএমপি) একদিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন বিজ্ঞপ্তি দিয়ে আগের নির্দেশনা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে জারি করা গণবিজ্ঞপ্তি (সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল করা হয়েছে। এর আগে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপির পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এসব পোর্টালের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বাRead More


দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে টানা চার দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি কমে ২ লাখ ৪০ হাজার টাকায় নেমে এসেছে। যা গতকাল ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়াRead More


দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৩ জনের প্রাণহানি

বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রপাতে দেশের ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। বুধবার দিনের বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুরে দুইজন, বরগুনায় দুইজন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন, রাজবাড়ীতে একজন রয়েছেন ও পিরোজপুরে একজন রয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দেশের ৮ জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। পটুয়াখালী: পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখি ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে গত দুই দিনে বজ্রপাতে অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টারRead More


নিবন্ধনহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে এসএমপির আল্টিমেটাম

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংবাদে অপপ্রচার, মানহানিকর তথ্য এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দেশের ভাবমূর্তিRead More


কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল আহমদ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর সময় রাতে কালীনগর বাগরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ এপ্রিল) গ্রেফতারকৃত সোহেল আহমদকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল। দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় গ্রামের বাসিন্দা সোহেল আহমদ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী ফারহানা বেগম (৩২)কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই ফারহানাRead More


সমুদ্রপথ অবরোধ : যতো কথা

মুহাম্মদ মনজুর হোসেন খান: ইতিহাসের ধুলো জমা পাতা উল্টালে দেখা যায়, যুদ্ধ মানেই কেবল বারুদ আর অস্ত্রের গর্জন নয়। অনেক সময় একটি দেশের মেরুদন্ড ভেঙে দেয়ার জন্য কোনো কামানের গোলার প্রয়োজন হয় না। শুধু তার সমুদ্রপথ আটকে দেয়াই যথেষ্ট। গ্রিসের সে প্রাচীন নগররাষ্ট্র থেকে শুরু করে আধুনিক মধ্যপ্রাচ্য পর্যন্ত সবখানেই সমুদ্র অবরোধ বা ‘বøকেড’ ছিল যুদ্ধের অন্যতম মোক্ষম অস্ত্র। স¤প্রতি হরমুজ প্রণালিতে ইরানকে ঘিরে যে উত্তজনা তৈরি হয়েছে, তা আমাদের সে শত বছরের পুরনো ইতিহাসের কথাই মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক ক‚টনীতিবিদরা একে বলছেন এক ধরনের ‘অর্থনৈতিক যুদ্ধ’, যার লক্ষ্য হলোRead More


দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ফুলর-সানোয়ার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে ২০২৪-২৬ সেশনের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সর্ব-সম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রথম অধিবেশনে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে সাধারণ সভার শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও পরে আর্থিক রিপোর্ট উপস্থাপন করেনRead More


স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বর্ণ ব্যবসা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সঠিক নীতি, আধুনিক সুবিধা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে সাদা অর্থনীতির আওতায় এনে বড় রপ্তানি খাতে পরিণত করা সম্ভব। আগামী দিনে এ খাত থেকে বছরে ১২ থেকে ১৪ বিলিয়ন ডলার আয় করা যেতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষ হাতে রয়েছে এবং সরকার ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করছে। আগামী দিনে এর ইতিবাচক ফল ব্যবসায়ীরা দেখতে পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্তRead More


সিলেট ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট স্থগিতাদেশ প্রদান করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন এবং নির্দেশ দেন যে, যথাযথ বিশেষজ্ঞ (Expert) প্রতিবেদন ছাড়া ভবনের প্রকৃত অবস্থা কারিগরিভাবে মূল্যায়ন না করে কোনো উচ্ছেদ বা ভাঙার কার্যক্রম গ্রহণ করা যাবে না; একই সঙ্গে আগামী তিন মাস আবেদনকারী ব্যবসায়ীদের অবস্থানে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারিRead More


শান্তিগঞ্জে বোরো ধান কর্তনে সহায়তা চেয়েছে কৃষি অফিস

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান কর্তনে সহায়তা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা কৃষি অফিস। এ লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে একটি অফিসিয়াল পত্র জারি করা হয়েছে। পত্রে বলা হয়, হাওরবেষ্টিত শান্তিগঞ্জ উপজেলার মানুষের জীবন-জীবিকা মূলত বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। চলতি মৌসুমে উপজেলার বিপুল পরিমাণ জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় জমি জলাবদ্ধ হয়ে পড়েছে, ফলে কৃষকরা সময়মতো ধান কাটতে পারছেন না। এতে করে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত ধানRead More