বৈশাখী নিউজ ২৪
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায় গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল সিলেটের বিশ্বনাথের পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগ নেতা বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ পোস্ট করেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন আবদুল মজিদ বকুল। এর জের ধরেRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আহমেদ এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কামরুন্নাহার কেয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য শিক্ষক দুরুদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর হক বাবর, উপজেলা বিএনপি’র যুগ্নRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিবাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেন। জানা যায়, উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে মুন্সিবাজার ইউনিয়ন আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে ইউনিয়নের ভিডিপি সদস্যদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময়ে তারা বাজারের যত্রতত্র ময়লা, আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন। পরিস্কার পরিচ্ছন্নতায় তাদের স্বত:স্ফূর্ত স্বেচ্ছাসেবী অংশগ্রহণRead More
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুল সংলগ্ন মৌলভীবাজার রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় হনুমানটি। স্থানীয় সিএনজি চালক অখিল মালাকার সড়কের পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। তিনি হনুমানটির মুখে পানি দেওয়ার পাশাপাশি সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে তারাRead More
বৃদ্ধাশ্রম খুলে ৬ কোটি ৪ লাখ ডলার জালিয়াতি, বাংলাদেশি নারীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (প্রায় সাড়ে ৬ কোটি) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামের এক বাংলাদেশি নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। গত বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা সি মার্লে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাকিয়া খান ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় প্রবীণদের জন্য দুটি পুনর্বাসন কেন্দ্র (সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার) ও একটি হোম হেলথ কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত জাকিয়া খানকে ৫ কোটি ৬০ লাখ ডলারRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের ছোট দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে মাসে নির্দিষ্ট হারে ভ্যাট দিতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর শহর এলাকায় ২ হাজার টাকা হারে ভ্যাট নেওয়া হতে পারে। ভ্যাট পরিশোধের প্রক্রিয়া সহজ করতে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনাওRead More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে ওই ভবন থেকে পাঁচ দেশের ৬৩ জন বিদেশি নাগরিককে আটক, ক্যাসিনোর ব্যবহৃত সরঞ্জাম, ১৩১টি মোবাইল ফোন ও ১৭০টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জালালাবাদ এলাকার ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। পরে পুরো আটতলা ভবন ঘিরে তল্লাশি চালানো হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটিতে লাওস, পাকিস্তান,Read More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল বাতিল, আইন শৃঙ্খলার চরম অবনতি, জ্বালানী, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এবং জেলা সেক্রেটারিRead More
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগেও ১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন,Read More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১১ জন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের—যার একজন চট্টগ্রাম ও অন্যজন নোয়াখালী জেলার। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজারRead More


