Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

এপ্রিলে ৫৮ ধর্ষণ, ৫৭ হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে ৮৭ জন কন্যা ও ১৩৩ জন নারীসহ মোট ২২০ জন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন- ৩২ জন কন্যা ও ২৬ জন নারীসহ মোট ৫৮ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন- ৮ জন কন্যাসহ ১৭ জন। আর ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন- ১ জন কন্যাসহ ৩ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি ˆদনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংগঠনটি। প্রতিবেদন অনুযায়ী, ১১ জন কন্যাসহ ১২ জনRead More


সুনামগঞ্জে আগুনে ৬টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে লাগা এই আগুনে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে মার্কেটের ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পার্শ্ববর্তী সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ীRead More


শ্রমিক দিবসের গুরুত্ব ও বহুমাত্রিক তাৎপর্য

মুহাম্মদ মনজুর হোসেন খান: সভ্যতার রূপায়ণ ঘটেছে শ্রমের বিনিময়। শ্রম করলেই শ্রমিক-এটা যেমন ঠিক, আবার শ্রমিক বলতে প্রথমে শিল্প শ্রমিকের ধারণা এলেও শ্রমজীবী মানুষের বিস্তৃতি আরো অনেক বেশি। কারণ, পৃথিবীর সব মানুষই কোনো না কোনো কাজ করে আর যেকোনো কাজ করতে গেলেই প্রয়োজন হয় শ্রমের। এই হিসাবে পৃথিবীর সব মানুষকেই শ্রমিক হিসেবে অভিহিত করা যায়। শ্রম করলেই শ্রমিক-এটা যেমন ঠিক, আবার শ্রমিক বলতে প্রথমে শিল্প শ্রমিকের ধারণা এলেও শ্রমজীবী মানুষের বিস্তৃতি আরো অনেক বেশি। কারণ, পৃথিবীর সব মানুষই কোনো না কোনো কাজ করে আর যেকোনো কাজ করতে গেলেই প্রয়োজন হয়Read More


শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী, মুসলমান আমরা মিলেমিশে বসবাস করি। ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাতৃভূমি সবার, এখানে সবার সম অধিকার রয়েছে। প্রত্যের ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। তাই বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। তিনি আরো বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে যে, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ও অভিন্ন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ বরণ উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ‘শান্তি শোভাযাত্রার’ শুভRead More


২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সাত বিভাগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১১ দলের লিয়াজোঁ কমিটির সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর এবং ১৮ জুলাই বরিশালে সমাবেশের পর ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সবশেষে আগামী অক্টোবরRead More


সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) রাতের এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি বিওপির নায়েব সুবেদার ইনয়ামুল হক বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির একটি টহল দল বিছনাকান্দি সীমান্তের জলপুরী এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তারা মরকিটিলা নামক স্থানে অভিযানRead More


প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০০০১০৩৫ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্রর আয়োজন করা হয়। ঢাকা বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত এবারের ড্রতে ৮৪টি সিরিজের মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কক থেকে শুরু করে ঘচ পর্যন্ত মোট ৮৪টি সিরিজ এই ড্রয়ের আওতাভুক্তRead More


কমলগঞ্জে চা বাগান ও বস্তির বেকার নারী শ্রমিকরা নিয়োজিত ঝুঁকিপূর্ণ কাজে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শিল্প ও বস্তি এলাকার বেকার নারী শ্রমিকরা বৈষম্যমূলক মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। মে দিবসকে কেন্দ্র করে শ্রমিকদের ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন আর ৮ ঘন্টা বিশ্রামের অধিকার থাকলেও জীবন আর জীবিকার তাগিদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নারী-পুরুষ ও বেকার শ্রমিকরা মে দিবসে অর্জিত অধিকার থেকে বঞ্চিত। মজুরিতে বৈষম্য রোধ করার দাবি জানিয়েছেন এসব নারী শ্রমিকরা। চা গাছ ছেঁটে ছেঁটে ২৬ ইঞ্চির বেশি বাড়তে দেয়া হয় না। চা শ্রমিকের জীবনটাও ছেঁটে দেয়া চা গাছের মতোই, লেবার লাইনের ২২২ বর্গফুটের একটা কুঁড়ে ঘরে বন্দি। মধ্যযুগের ভূমিদাসের মতোইRead More


দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামে আক্রান্ত হয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে,Read More


সিলেটে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন হজযাত্রীকে হজ্জের ফরজ, ওয়াজিব ও বিভিন্ন হুকুম-আহকাম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সিলেটের অন্যতম প্রধান হজ্জসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। এছাড়াও হজ্জের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেকRead More