বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৪৫ জন। মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবেRead More
সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৪৪৩ জন। আজ মঙ্গলবার (৫ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। মারা যাওয়াদের মধ্যে একজন মহিলা রয়েছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০Read More
হযরত শাহজালাল রহ.-এর মাজারে বৃহস্পতিবার থেকে ওরশ শুরু হচ্ছে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরশ মোবারক ৭ মে বৃহস্পতিবারবার থেকে শুরু হচ্ছে। ২দিন ব্যাপী ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। চলবে শুক্রবার পর্যন্ত। প্রতি বছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিনব্যাপী এ ওরস অনুষ্ঠিত হয়। দেশবিদেশের বিপুল সংখ্যক ভক্ত ওরসে অংশ নেন। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সিলেটের সকল দলমত মানুষের সাথে মতবিনিময় করেছেন। ওরসRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৬ মাস ও অন্যজনের বয়স ৫ মাস। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (৪ মে) রাতে পৃথক সময়ে তারা মারা যায়। ৬ মাস বয়েসি শিশুর বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং ৫ মাস বয়েসি শিশুর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫Read More
রাজনগরে হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়াসহ দুজনে গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়। আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলেRead More
চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং আতশবাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশের ৩ কিলোমিটার এলাকা খালি করে ফেলা হয়। প্রায় ৫০০ উদ্ধারকর্মী তল্লাশি ও উদ্ধার কাজে অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হচ্ছে। খবর বিবিসির। এদিকে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণমূলকRead More
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ঈদযাত্রা ঘিরে আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন, অর্থাৎ ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ২৬ মের টিকিট পাওয়া যাবে ১৬ মে। এরপর ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মে। ফিরতি টিকিটRead More
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ৩০ এপ্রিল বাড়ানোর পর আজ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিRead More
যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠানো নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ফেরিঘাটে যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা যা বলে তা থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে যেন যাত্রীদের নামিয়ে ওঠানো-নামানো, এই দুটি এনশিওর করা হয়। তিনি বলেন, যদি কোনো বাসচালকের গাফিলতি থাকে তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়াRead More
গোলাপগঞ্জে তফসিলী ব্যাংকের আয়োজনে কৃষি ঋণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে তফসিলী ব্যাংকের উদ্যোগে ঋণ গ্রহীতার মধ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও উপজেলা তফসিলী ব্যাংক সমূহের আয়োজনে ঢাকাদক্ষিন সিটি ব্যাংকের ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সমন্বয়ক ফাহমিদা জাহানের তত্তাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটস্থ বাংলাদেশ ব্যংক’র পরিচালক খালেদ আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষির ওপরRead More


