Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয় করে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।Read More


সিলেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটে এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি চলমান সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে কোনো পদ-পদবির বিষয় নেই; সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে হবে। প্রতি শনিবার এক ঘণ্টা করে সময় দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগRead More


রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। একই কারণে রবিবারও (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসকল এলাকায় সেগুলো হলো- মহানগরের পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ীRead More


বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জল আর শীতে বিস্তীর্ণ ধানের মাঠ। এই প্রকৃতি ও মানুষের জীবন থেকেই উঠে এসেছিলেন বাউলসম্রাট শাহ আবদুল করিম, যার কণ্ঠে ভাটির মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, বঞ্চনা ও মানবতার কথা ছড়িয়ে পড়ে সারা বাংলায়। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এ লোকশিল্পী। আজ তার ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে তার নিজ বাড়িতে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, শিল্পী ওRead More


টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া, শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে এবং পেশায় একজন শিল্পী (আর্টিস্ট)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্যাকেরঘাট এলাকায় ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ৬ জন পর্যটক নিয়ে ‘হৈমন্তী’ নামে একটি হাউজবোটে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে দিনভর গোসল ও ঘোরাফেরা করে বিকেলে ট্যাকেরঘাট নৌকাঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকায় ঘোরাফেরা করতে যান সবাই। এর মধ্যেRead More


হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯১৯

স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন। শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৮১৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৭০ হাজার ৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৯ জন, গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজারRead More


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার (২২২ দশমিক ৮ মাইল) গভীরে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি Post Views: 129


তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা করিম ইবনে মছব্বির। তিনি এক বিবৃতিতে বলেন, আলেম-ওলামাদের মতানৈক্য রহমত স্বরূপ! কিন্তু দুঃখের বিষয় যে, উভয় পক্ষের মতানৈক্যের কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান অথবা বিভিন্ন স্থানে মসজিদের ভিতরে রক্তপাতের মতো ঘটনা ঘটেছে। ব্যাক্তিবিশেষের প্রভাব খাটিয়ে গোটা তাবলীগ জামাত দ্বিধা বিভক্ত হবে, গ্রুপিং হবে। এই মতানৈক্য কখনো রহমত হিসেবে গণ্য হতে পারেনা। তিনি আশা পোষণ করে বলেন, উভয় পক্ষের বড় বড় বুযুর্গদের অন্তর পরিষ্কার করে একেRead More


কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আগুনে দুই স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে বুকাভুর চিম্পুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা পাশের উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় অধিকাংশ স্থাপনা কাঠসহ দাহ্য উপকরণে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আগুন ছড়িয়ে পড়ারRead More


দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনস (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১০৫০ টাকা বাড়িয়ে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০Read More