Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক জাকিউল ইসলাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ছয়জন মারা গেছেন। নিহতরা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভবনের আটতলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ওয়ার্ডেRead More


হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল এক আলোকপিণ্ড। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় বিরল এই দৃশ্য। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়তেই কৌতূহলী হয়ে ওঠেন বাগেরহাটের শরণখোলার মানুষ। বাড়ির বাইরে, রাস্তার পাশে কিংবা ভবনের ছাদে দাঁড়িয়ে অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন আকাশের দিকে। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন ছবি ও ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোর খবর। শুধু শরণখোলা নয়, স্বচ্ছ আকাশে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা গেছেRead More


শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মশামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে শাবিপ্রবি ছাত্রদল তাদের সেবামূলকRead More


১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর থেকে নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলা উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এদিন বিকেলে নগরীর দরগাহ মহল্লায় সিলেট উইমেন চেম্বারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন চেম্বার সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপীRead More


সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের বাটকেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে মোহাম্মদ লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে উম্মে হাবিবা (১০)। তারা দুজনই সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্কুলে যাওয়ার আগে বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে তারা। বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদেরRead More


ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার ঘোষণা অনুযায়ী, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন নাসীরুদ্দীন পাটোয়ারী। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা,Read More


ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের দাঁড়িপাল্লার প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম। মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্বRead More


হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩০ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশুRead More


ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ৬০ জনের মৃত্যু হয়েছে। আর আগের আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন। এছাড়া, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মেRead More


হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ,Read More