Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান

হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী, গত এক বছরে সুনামগঞ্জের তাহিরপুরের লাকমা, লালঘাট, চারাগাঁও ও কলাগাঁও সীমান্তের ওপারে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে কয়লা, মাটি ও পাথরের চাপায় ইউনুছ আলীসহ ১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি-দুটি নয়—একের পর এক মৃত্যু। প্রশ্ন হলো, এসব মৃত্যু কি শুধু অপমৃত্যুর মামলা, লাশ উদ্ধার ও ময়নাতদন্তেই সীমাবদ্ধ থাকবে? লাকমা গ্রামের লোকমান মিয়া ২০২৫ সালের ১১ জানুয়ারি মেঘালয়ের গহীনে কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে মারা যান। লাকমা পশ্চিমপাড়ার রজব আলী একই বছরের ১২ ফেব্রুয়ারি মেঘালয়েরRead More


শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো বাস সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের দুটি একতলা বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিবহন সুবিধা আরও সম্প্রসারিত হলো। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাস সেবার উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর তৌকির আহামেদ (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরRead More


নীরবতার এক অদৃশ্য আয়না

হক মোঃ ইমদাদুল, জাপান: বিদেশে বসবাসের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়, যার সবকিছু কোনো বইয়ে লেখা থাকে না। নতুন ভাষা শিখতে হয়, নতুন নিয়ম বুঝতে হয়, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করতে হয় এবং অনেক সময় নিজের অভ্যাস ও প্রত্যাশাকেও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। দীর্ঘদিন বিদেশে থাকলে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে—সব কথা সব জায়গায় বলা যায় না, সব আপত্তি সঙ্গে সঙ্গে প্রকাশ করা যায় না, আবার সবকিছু মেনে নেওয়াও সম্ভব নয়। বিশেষ করে কর্মজীবনে এই হিসাবটি আরও জটিল। কোনো সিদ্ধান্ত নিজের পছন্দের নয়, কাজের চাপ প্রত্যাশার চেয়েRead More


মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদকRead More


সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল জকিগঞ্জ থানাধীন ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ থানার উত্তর মাদারখাল এলাকার শাহাব উদ্দিন (৫৪), পিতা মৃত মদরিছ আলী এবং ষাইট শৌল এলাকার জিলাল আহমদ (৩৮), পিতা মৃত আছদ্দর আলী।Read More


হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন

বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম শাবানা বেগম (২৪) ও তার ভাই শাহীন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের বাসিন্দা। শাবানা বেগম তার ভাই শাহীন মিয়ার কাছে ২০ হাজার টাকা পাওনা ছিলেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ২৯ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ থানাধীন দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পুকুরপাড়ে শাহীন মিয়া তার বোন শাবানা বেগমকেRead More


সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারিসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নগরীর আম্বরখানা ট্রাফিক বক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব মালামাল জব্দ করা হয়। পুলিশ জানায়, হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি নীল-হলুদ রঙের EICHER পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ন-২২-২১৩৫) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতেRead More


ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাতক পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসি মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীরা জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া সিএনজিচালিত অটোরিকশায়Read More


সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টার দিকে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে মোটর শোভাযাত্রা করে বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছান তিনি। সার্কিট হাউজে গার্ড অব অনারRead More


সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির নাম শুভ তালুকদার। তার বয়স মাত্র ৭ মাস। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করেRead More