বৈশাখী নিউজ ২৪
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি ভয়ংকর ম্যালওয়্যার ব্যবহারকারীর ফোন থেকে ওটিপি, ব্যক্তিগত তথ্য, এমনকি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তাও সংগ্রহ করতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ম্যানট্যাক্স ওট্যাক্স সাধারণ কোনো ম্যালওয়্যার নয়। এতে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার এবং রিমোট অ্যাক্সেসের মতো একাধিক ক্ষতিকর সুবিধা রয়েছে। ফলে ফোনে এটি প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন সাইবার অপরাধীরা। গবেষকদের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। ফলে বিভিন্নRead More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব অনলাইন পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীরRead More
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়। পোস্টে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। এছাড়া দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না বলেও জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে মূলত দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে—ভুয়া প্রোফাইলের কোনো নির্দেশনায় সাড়া না দেওয়া এবং অর্থ না পাঠানো। Post Views: 171
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে স্থানীয় থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে মামলা দায়েরের পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলারRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার ব্যাপারে বিবৃতি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সংবর্ধনা ছাড়া মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে বরণ, শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারতে অংশ নিয়েছেন তারা। এছাড়া পরবর্তীতে সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। রাষ্ট্রপতির আগমনে শুধু জাতীয়তাবাদী আদর্শেরRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মঙ্গলবার বিকালে বাড়ির পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোমবার সন্ধ্যায় স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে প্রচার চালান। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে খবর পেয়ে তার বাড়ির পাশের জমিতে ঘাস দিয়ে ঢাকাRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এবং এফআইভিডিবি এর আয়োজনে ছাতকের নোয়ারাই-এ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এলাকার ৫০ জন নিবন্ধিত মৎস্যজীবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন। অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি-এর কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ উল্লাহ এবং সিএসআর ও কমিউনিটি ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার লায়লা পারভীন হিমেল উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা এবংRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সবার সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে তাঁকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এসময় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করা এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।’ তিনি বলেন, সংসদকেRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় উপাচার্যRead More
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছে। তবে এদের মধ্যে সিটিRead More


