বৈশাখী নিউজ ২৪
বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) দুপুরে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একসঙ্গে করা হয় তাহলে ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রুপান্তরিত হবে। দীনেশ ত্রিবেদী বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়,Read More
শিশু ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে মামলার প্রধান আসামি জাকির হোসেনের পাশাপাশি তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি জানান, বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে ধর্ষণ ও হত্যার অভিযোগে জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া মরদেহ গুম করতে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই ফাহিমার প্রতিবেশীRead More
সাভারে স্ত্রী হত্যার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে স্ত্রী রিয়া মনি (২১) হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরী ওরফে রনি ইসলামকে (২৩) রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার হয়। পুলিশ জানায়, সাভার মডেল থানায় দায়ের করা হত্যা মামলার আসামি রনি চৌধুরীকে শুক্রবার (১২ জুন) সকালে রংপুর জেলার কোতয়ালী থানাধীন দারোগার মোড় সাতমাথা সবুজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত রিয়া মনি ছিলেন সৌদি আরব প্রবাসী আব্দুর রউফ ও মালয়েশিয়া প্রবাসী বিউটি বেগমের একমাত্র সন্তান। ৬ বছর প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে রনি চৌধুরী তাকে বিয়েRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৬৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৫১ জনের। নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন। শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৭ জন। অন্যদিকে গত এক দিনেRead More
সিলেটে বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, দুইদিনে ৩ রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষা শুরু হওয়ার আগেই সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গেল দুইদিন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আলাদা কর্ণার চালু করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত দুইদিনে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৩ জন হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন স্বাস্থ্যRead More
৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে আগামী ১ বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের চুক্তি বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে এবং রাজশাহী উন্নয়নRead More
আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতি শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ (১২ জুন)। দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়ে থাকে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ বছরের প্রতিপাদ্য, ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’। Views: 157
দক্ষিণ আফ্রিকাকে ২ গোলে হারিয়ে স্বাগতিক মেক্সিকোর শুভসূচনা
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে ২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে শুভসূচনা করেছে সহ-স্বাগতিক মেক্সিকো। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৬ বিশ্বকাপ ফুটবল। ম্যাচের নবম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল গোল করেন হুলিয়ান কিনিয়োনেস। ৬৭তম মিনিটে মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ। ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুইজন এবং মেক্সিকোর একজন হলুদ কার্ড দেখেন। ২৬ সদস্যের মেক্সিকো দল গোলরক্ষক ১–রাউল রানহেল, ১২–কার্লোস আসেভেদো, ১৩–গিয়ের্মো ওচোয়া। ডিফেন্ডার ২–হোর্হে সানচেজ, ৩–সেজার মন্তেস, ৪–এদসন আলভারেজ, ৫–হোহান ভাসকেজ, ১৫–ইসরায়েল রেইয়েস, ২০–মাতেও চাভেজ, ২৩–হেসুস গায়ার্দো। মিডফিল্ডারRead More
সিলেটে ২২০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানার পুলিশের অভিযান থেকে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উত্তর মোহাম্মদপুর নয়া মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া (৪০) এর বসত ঘর তল্লাশি করে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ছোট ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদRead More
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিউলী বেগম (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম সিলেট মহানগরীর শেখঘাট এলাকার মৃত মান্না মিয়ার স্ত্রী। ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় বাসের সহকারী রেজাউল হককে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিউলী বেগম সিলেট থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চেচান সেতুর পশ্চিম পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন। অটোরিকশার ভাড়া পরিশোধ করার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহীRead More


