Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে প্রকল্পটির অনুমোদন হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদিত প্রকল্প অনুযায়ী, ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চলাচল করবে। প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি ২০৩১ সালের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। একই বৈঠকে রাজধানীকেন্দ্রিক আরও তিনটি মেট্রোরেল প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রো রেল লাইন–৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন–১ এবং মেট্রো রেল লাইন–৫Read More


শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন

সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের সোলার প্যানেল (সৌরবিদুৎ)। প্রকল্পের শুরুতে ২/৩ বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ উপজেলার বিভিন্ন সরকারি অফিসসহ গুরুত্বপূর্ণ অফিসগুলো এর সুবিধা পেলেও ১/২ বছর যেতে না যেতেই সোলার প্যানেলটি নষ্ট হয়ে পড়ে। সোলার প্যানেল প্রকল্পটি অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রপাতি। ফলে অপচয় হচ্ছে সরকারের বিপুল অঙ্কের অর্থ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় ২০১৩ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডRead More


বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুহিন বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে সাতাইহাল গাজীর মোকাম এলাকায় একটিRead More


জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০৮। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিদের সবাইকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী বলে দাবি করা হয়েছে। মামলায় যুবলীগRead More


সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮ জন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃতদের মধ্যে সুনামগঞ্জের দুই শিশু এবং মৌলভীবাজারের এক শিশুর তথ্য উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের চিকিৎসা হয়েছিলRead More


হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ফি দিতে হবে না। স্নাতক ও এমফিল ডিগ্রিধারীদের পাশাপাশি ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করা শিক্ষার্থীরাও সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন। হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে এ ফেলোশিপের আওতায় পিএইচডি করার সুযোগ রয়েছে। বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আবেদন করা যাবে। ফেলোশিপে যেসব সুবিধা ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার বৃত্তি পাবেন।Read More


যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য

বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। একদিকে ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিতর্কিত ভিসা নীতি স্থগিত করেছেন, অন্যদিকে ‘পাবলিক চার্জ’ বা সরকারি সহায়তা সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজন অঙ্গরাজ্য। প্রস্তাবিত নতুন ভিসা নীতি অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালের আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা থাকা এই নীতিতে বলা হয়েছিল, শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছর এবং সাংবাদিকরা মাত্র ২৪০ দিন দেশটিতে অবস্থান করতেRead More


দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে মো. সরোয়ারের কম্পিউটার দোকানের টিনের চালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। প্রাণীটি সাধারণত বাড়ির আশপাশে অবাধে ঘুরে বেড়ায়। মঙ্গলবার বিকেলে ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের বিপরীত পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পাশের টিনশেড দোকানের চালে চলে যায়। পরে নিচে নামার পথ না পেয়ে সেখানে আটকাRead More


সিলেটের র‌্যাব-৯ এখন এসআরবি-৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাহিনীটির হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে নতুন নাম ‘এসআরবি-৯’ দেখা গেছে। একই সঙ্গে তাদের মনোগ্রামও পরিবর্তন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর সংসদে বিলটি পাসের পর আইন কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইনের আওতায় পুরোনো বাহিনীর জনবল, সম্পদ ও অবকাঠামো নতুনRead More


সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক। পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মতিউর রহমান। সেখানে রিয়াদের একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে তাদেরRead More