Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগকে স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। পৃথক বাণিজ্য মেলা বন্ধ এবং বছরে মাত্র একটি যৌথ আন্তর্জাতিক মেলা আয়োজনের দাবিতে আগামী রবিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে মেলার সিদ্ধান্ত থেকে সরে না এলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিলেট দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর বারুতখানাস্থRead More


মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পবিত্র মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান; সেখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া সকলের নৈতিক ও ঈমানি দায়িত্ব। বুধবার (১৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’য়ালার ঘর কা’বার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনোRead More


সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানটি বর্তমানে দেশটির প্রভাবশালী প্যারা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। বাহিনীটির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, ঠিক কতজন খনির ভেতর আটকা পড়ে আছেন, তা সুনির্দিষ্টভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে অত্যন্ত ধীরগতিতে উদ্ধার তৎপরতা চলছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই খনি ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় কয়েক ডজন শ্রমিক খনির গভীরেRead More


একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে একযোগে ঢাকা শিক্ষা বোর্ডসহ সমন্বিত শিক্ষা ব্যবস্থার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে সারাদেশে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত পছন্দক্রম বা প্রতিযোগিতার কারণে প্রথম ধাপে কোনো প্রতিষ্ঠানে মনোনীত হননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী। ফলাফল দেখতে শিক্ষার্থীদেরRead More


জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট ‎

বৈশাখী নিউজ ডেস্ক: ‎সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ‎ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর সভার কান্দিরপার গ্রামের প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, জকিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দিরপার গ্রামে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় দরজা ভেঙে একদল ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। ‎ডাকাতেরা গৃহকর্তী ও তার মেয়েদের হাত-পা বেঁধে জিম্মি করে ঘরের সব মালামাল তছনছRead More


সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষের মৃত্যু হয়েছে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুইমিং পুলে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে সহপাঠীরা তাকে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন। নিহত দীপাঞ্জন ঘোষ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতারRead More


জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে জানান স্বজনরা। প্রাণ হারানো ঐ যুবক নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। মঙ্গলবার বিকেলে সৌদি আরবে থাকা সৌরভের সহকর্মী স্বজনের মুঠোফোনে কথা বলে তাঁর মৃত্যুর খবর জানান। সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরেRead More


গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণাRead More


মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনন্য দাস (৭) আমতৈল গ্রামের অমল দাসের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত দুর্য্য দাস (৯) রাজনগর উপজেলার নারায়ণ দাসের ছেলে এবং অনন্যর মামাতো/খালাতো ভাই—পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস বর্তমানে পরিবার নিয়ে বড়লেখায় বসবাস করেন। পারিবারিক একটি অনুষ্ঠানেRead More


সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। নিহত শিবলু আহমেদ খান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকার কবরস্থানের একটি গাছের ডালে শিবলু ঝুলে রয়েছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ শিবলুরRead More