Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায় এক মাস পর চতুর্থবারের মতো শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ গণনা শুরু হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু হবে। এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছে। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদRead More


সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত মো. শিপু মিয়া (৩৫) তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি পৌঁছালে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের চাচা এম জি সম্রাট বলেন, আকস্মিক এ ঘটনায় পরিবারে শোক নেমে এসেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান,Read More


সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত ওষুধের প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সেগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়াRead More


ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টোকেরকান্দি গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি মামুন মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর এলাকার আত্তর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত আতিক মিয়া ও অভিযুক্ত পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে পূর্বRead More


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহঃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক সাদিয়া তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ বলেন, ‘নতুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটিRead More


টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে একটা বৈষম্য লক্ষ্য করা যায়। যে কারণে বাজারে এখনো স্থিতিশীলতা নেই। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটালে রূপান্তর করারRead More


হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের পাশের হাওরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের বাসিন্দা আম্বর উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে সাইফুল হাওরে কৃষিকাজ করতে যান। আনুমানিক বেলা ২টার দিকে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সাইফুলকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃতRead More


চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় বৃষ্টি খাতুন (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা দুই বছরের কন্যাশিশু অক্ষত থাকে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের বেড়া উপজেলার সানিলা এলাকায় একটি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের হাসান মল্লিকের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন বৃষ্টি। পথে সানিলা এলাকায় পৌঁছালে তিনি অসাবধানতাবশত মাথা বের করে থুতু ফেলতে যান।Read More


সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯) হত্যার ঘটনায় তার সাবেক স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. কবীর হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুরের জয়দেবপুর বুরুলিয়া গ্রামের মুছা খানের ছেলে নাজমুল হাসান খান (২৩) এবং তার বন্ধু শেরপুর জেলার শ্রীবরদী লংপাড়া হাওলাচরRead More


দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত নূর ইসলাম দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মেস্তরী মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নূর ইসলামের জামাতা জুয়েলকে মারধর করেন স্থানীয় যুবক শাহীন (২৫)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভার্থখলা এলাকায় শাহীনের দেখা পান নূর ইসলাম। এসময় তিনি জামাতাকে মারধরের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তাঁর সহযোগীরা নূর ইসলামের ওপরRead More