বৈশাখী নিউজ ২৪
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ছাতক পৌরসভার ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি দুই লেনে উন্নীত করতে প্রায় ১৬৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা ও যানবাহনের চাপেরRead More
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৩২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২৩২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৭ জন, চট্রগ্রাম বিভাগে ১৯৪ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৮৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৫৪ জন, ঢাকা দক্ষিণRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩ জনে। Post Views: 79
মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায়Read More
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)-এর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার কোটবাড়ী এলাকারRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী। বালু উত্তোলন বন্ধের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশাল মানববন্ধন কর্মসূচী পালন ও প্রতিবাদ সভা করে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বাঘা ইউনিয়নবাসী। শনিবার বাঘা ইউনিয়নে অবস্থিত বাঘা গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বাঘা ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুরমা নদীর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ জামিল আহমদ। মাদ্রাসার হিসাবরক্ষকRead More
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জের ৫ মাস বয়সী রুপায়ন এবং সুনামগঞ্জের ৩ মাস বয়সী অর্পনা রয়েছে। তারা দুজনেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৯ জন। চলতিRead More
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসানের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)। পরে আটকRead More
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃত মেহেদী আহমেদ (২১) সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন নোয়াগাঁও সাদিপুর এলাকার বাসিন্দা। তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালী থানার তদন্ত কেন্দ্রের এসআই শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে আটক করে। তথ্যসূত্রে জানা জায়, আটককৃত মেহেদী আহমেদ দীর্ঘদিন ধরে ফেসবুকে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায়Read More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত ওয়ার্ডবয়ের তথ্য অনুযায়ী, আজমলকে হাসপাতালে আনার সময় সঙ্গে থাকা ব্যক্তিরা জানান, চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তাদের ভাষ্য ছিল, চুরি করতে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এলাকার একটি ভবনের চারতলা থেকে আটকের ভয়ে লাফ দিয়ে পড়ে গুরুতরRead More


