Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সবশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এইRead More


নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট পুলিশ পুলিশ মরদেহটি উদ্ধার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনোRead More


জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে বর্বরোচিত কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা তাৎক্ষণিকভাবে বাড়িতে থাকা গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে জিম্মিRead More


জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন

শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্ব মতিয়ার চৌধুরী রচিত ‘জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শনিবার (১৯ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। হযরত শাহ জালাল ( রহঃ) সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার আয়োজিত প্রকাশনা অনুষ্টানে সভাপতিত্ব করেন লেখক আবু কওছর। মূল প্রবন্ধ পাঠ করেন লেখক মোঃ সাদিকুর রহমান রুমেন। মোঃ মুকিম খানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন ক্বারী মোঃ নজরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাবেক চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল বলেন, এটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়;Read More


‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালে গঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, অসংগঠিত নির্দোষ সরল প্রাণ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের দাবি আদায়ের লক্ষ্যে গঠিত গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের রূপকার ও প্রতিষ্ঠাতা মরহুম নাসির উদ্দিন এডভোকেটের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অত্র সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও বিকেল ৪ টায় কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলা কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগ এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি ইকবালRead More


সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। তবে এই সাফল্যকে জীবনের চূড়ান্ত অর্জন মনে করলে চলবে না। সামনে উচ্চশিক্ষা ও কর্মজীবনের আরও বড় পথ রয়েছে। সেখানে কঠোর পরিশ্রম, সততা,Read More


ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমিRead More


তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত৷ নতুন এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুর এলাকায় তিতাস ২৮ নম্বর কূপের খনন কাজ শুরু হয়। খনন কাজ শেষ হয় গত ২৭ মে। এরপর পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয় গত ১৯ জুন। ইতোমধ্যে কূপটি থেকে প্রায়Read More


সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপন ভাতিজীকে ধর্ষণের অভিযোগে আপন চাচা হাছান আহমদ (৪০) বিরুদ্ধে ঘটনার এক মাস পর মামলা দায়ের করা হয়েছে। আর মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন। গত ১১ সেপ্টেম্বর ধর্ষিতার মা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এর আগে, গত ৮ আগস্ট উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাছান আহমদ একই গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। মামলা ও ভুক্তভোগী শিশুর মা জানান, তার স্বামী বর্তমানে প্রবাসে আছেন।Read More


চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ৩৪ দিন পর আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ৪র্থ দফার এ গণনার কাজ শেষ হয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ৬টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান প্রাপ্ত ওই অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রুপা পাওয়া গেছে। এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখRead More