বৈশাখী নিউজ ২৪
সিলেট নগরীতে যানজট নিরসনে সিটি বাস চালুর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর। সভায় বক্তারা নগরীতে যানজট নিরসনে ও যাত্রী সাধারণের যাতায়াতের দুর্ভোগ লাগবে পর্যাপ্ত সিটি বাস চালুর দাবি জানান। টুকের বাজার এলাকায়Read More
প্রথম শ্রেণিতে ফিরছে লটারিতে ভর্তি, বাকি সব পরীক্ষায়
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবারও লটারিপদ্ধতি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ছাড়া অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনRead More
সিলেট সীমান্তে ৫২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, উৎমা ও বাংলাবাজার বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, সুপারি, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫২ লাখ ৪০ হাজার টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এরRead More
‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি ডেস্ক: ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। নতুন এই অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের ‘জেন-জেড’ সিম এখন মিলছে মাত্র ৩৬ টাকায়। পাশাপাশি টেলিটকের সব গ্রাহকের জন্য ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম ও ৩ দশমিক ৬ গিগাবাইট ডাটা (মেয়াদ ৭ দিন) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ অফার চালুর কথা জানায় টেলিটক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে এ বিশেষ অফার চালু করাRead More
বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। নতুন নীতি অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এতে প্রতিদিন খরচ হবে প্রায় ২০ সৌদি রিয়াল, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে। আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে। নতুন ব্যবস্থায় এই চার দেশের ওমরাহ যাত্রীদের থাকা, যাতায়াত এবং খাওয়ার ব্যবস্থা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মক্কা ওRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৪ শিশু। একইসঙ্গে নতুন করে ৮৬০ জনের শরীরে ধরা পড়েছে হামের উপসর্গ। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৬০ শিশুর মৃত্যু হয়েছে সারাদেশে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৬ শিশু। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন।Read More
সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ নভেম্বে মহানগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, নাসিম হোসাইন এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বাত্মকRead More
চলতি অর্থবছরেই সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট নগরীর পারাইরচক এলাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। সরকারের লক্ষ্য চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন সম্পন্ন করা। আগস্টের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদেরRead More
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই দিনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট ১০টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট। এরপর আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে। এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়Read More
১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা, সিলেট অভিমুখে রেলযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ, ঢাকা থেকে রংপুর, ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ও ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। সেখানেই নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে, রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনেRead More


