বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে প্রেমিকা অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ ও হুমকির অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে বিয়ের আশ্বাসে এক কিশোরীকে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে প্রেমিক জসিম মিয়ার বিরুদ্ধে। বর্তমানে ওই কিশোরী ও তার পরিবারের অভিযোগ, বিয়ে না করে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য প্রেমিক ও তার পরিবারের পক্ষ থেকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। রোববার (৯ আগস্ট) বিকেলে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়া ও ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দাবি, স্থানীয়ভাবেRead More
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ সোমবার (১০ আগস্ট)। এদিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটবে ফল প্রত্যাশীদের। এ বছর সিলেট বোর্ডের অধীনে প্রায় সাড়ে ৮৯ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছিলেন। এদিকে ফলাফল প্রকাশ করতে সোমবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিলেট শিক্ষাবোর্ড। সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফলাফল ও পাসের হারের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হবে। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিনRead More
শাবিতে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত শিক্ষকদেরও চিহ্নিত করবে। রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদনের আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরRead More
চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬-এর আওতায় চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা এবং রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে রেজল্যুশন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো— আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনাRead More
সৌদি আরবে আগুনে পুড়ে ১৭ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। ১৭ জন বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাইRead More
চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়, ছাতকে সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন অভিযুক্তরা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর অতর্কিত হামলার ঘটনায় শালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। এ সময় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্তরা সাংবাদিক আনোয়ার হোসেন রনির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও ভূমি অফিসের সামনে এ শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শালিশ বৈঠকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মখলিছুর রহমান, উপজেলা বিএনপি নেতা আশরাফুরRead More
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রবিবার (৯ আগস্ট) ভোর ৪টা ৩৬ মিনিটে নগরীর মাছুদিঘীরপাড়স্থ নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। রবিবার দুপুরে নগরীর চালিবন্দর শ্মশানঘাটে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে সর্বস্তরেরRead More
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গল প্রতিনিধি: সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও আলাদা ভূমি কমিশন গঠন, খাসি, গারো, ত্রিপুরাসহ বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী ও চা-বাগানের শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং আদিবাসীদের সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। “আদিবাসী জীবন ও ঐগিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্ব আদিবাসী দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগত অতিথিরা। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকেRead More
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের (এনএইচডিএফ) সিলেট মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর সভাপতি ডা. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। এসময় সিলেটের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসকদেরRead More
টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ
পর্যটন ডেস্ক: বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনা এখন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হতে যাচ্ছে। এখন থেকে টোয়াব (TOAB) সদস্যভুক্ত ট্যুর অপারেটরদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় বা টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে পারবেন পর্যটকরা। এই সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক রোববার (৯ আগস্ট) একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ট্যুর অপারেটরদের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া ও নীতিমালা সহজতর করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব ট্যুর অপারেটরের সাথে বিদেশি হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, তারা তাদের গ্রাহকদের হয়ে আবাসন ও পরিবহনসহ প্রয়োজনীয় সেবার বিপরীতে সরাসরি বৈদেশিক মুদ্রাRead More


