Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে আবারও প্রাণহানীর ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরRead More


হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভান্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজিRead More


জৈন্তাপুরে ট্রাক চালকের আত্নহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক (পশ্চিম) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জিয়াউর রহমান স্থানীয় সারিঘাট বাজারে যান। পরে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে নিজ শয়নকক্ষের দরজা-জানালা বন্ধ করে দেন। বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তার মা পারভিন বেগম খাবারের জন্য ডাকাডাকি করে কোনোRead More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১২৭

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। সোমবার (১০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ২ শিশু। তারা হলো-তাসপিয়া ও হামিদুল। দুজনের বয়স দেড় বছরের নিচে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩০৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২৫Read More


সড়ক দুর্ঘটনায় জামালপুর আদালতের সহকারী জজ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা নামক স্থানে সোমবার (১০ আগস্ট) ভোর চারটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ এ কে এম সামিউল হক (২৭) নিহত হয়েছেন। নিহত সহকারী জজ জামালপুর জজ আদালতে ইসলামপুর উপজেলা কোর্টের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছিটপাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের পুত্র। পুলিশ জানায়, ঘটনার সময় লাহিড়ীকান্দায় রাস্তার পাশে রড বোঝাই একটি ট্রাক দণ্ডায়মান ছিল। এ সময় ঢাকা থেকে জামালপুর গামী একটি প্রাইভেট কার এসে পিছন থেকে জোরে ধাক্কাRead More


৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজRead More


এবার এসএসসি পরীক্ষায় ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সেই হিসাবে এবার গড় পাসের হার কমেছে ৬.২ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষেRead More


দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে জানা যায়, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। এ বছর দাখিল পরীক্ষা থেকে মোটRead More


সিলেটে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি ও সমামানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। তাদের পাশের হার ৫৯.৭৮। ছেলেদের পাশের হার ৫৬.১২। গত বছরের তুলনায় এবার পাসের হার আরও কমেছে। গেল বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসরRead More


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর ফল হাতে পেয়েছে লাখো শিক্ষার্থী। এ বছর পাশের হার ৬২.২৫। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। ফল দেখাRead More