বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে এবং নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখRead More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোর প্রস্তুতিকালে দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্করRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতার অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলতাফ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য দেন। পথসভায় সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি ওRead More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের এলাই মিয়ার ছেলে রাজিব মিয়া (১৭) এবং একই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ জামাল (১৮)। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বিষয়টিRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকরা লেখলির মাধ্যমে সমাজের ক্রুটিগুলে তুলে ধরে। একজন্য সাদাকে সাদা আর কালাকে কালা বলতে হবে। সত্য ও তথ্য নির্ভর সঃবাদ সমাজের অনেক উপকার হয়। তাই সাংবাদিকরা সব সময় সত্যের পক্ষে থাকতে হবে। তিনি বলেন অবৈধভাবে টিলাকাটা, বালু উত্তোলনের ব্যপারে সবসময় প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। যেকানে অনিয়ম হবে সেকানে প্রশাসন কটোর ভূমিকা পালন করবপ। এজনয় তিনি সাংবাদিকর সহযেগীতা কামনা করেন। তিনি বুধবার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাতে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কতা বলেন।Read More
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেখানে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।Read More
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৬০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৫ জন এবং এমএজি ওসমানীRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়া বহির্গমন ছাড়পত্রের জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’ বাড়ানো হয়েছে। এতদিন এই ফি ৩ হাজার ৫০০ টাকা থাকলেও আগামী ১ অক্টোবর থেকে দিতে হবে ৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ বাড়ছে ২ হাজার টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করতে ‘কল্যাণ ফি’Read More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। এখন থেকে মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। গণনা করা অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর নেতৃত্বে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রশাসক জানান, দানের টাকার ৩৫ শতাংশ সোনালী ব্যাংকের একটিRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার লচনা বাজারসংলগ্ন সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থেকে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময়Read More


