Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ। সিসি ক্যামেরা বসানোর পর বালু লুট কিছুটা কমে আসলেও গত কয়েকদিন ধরে সিসি ক্যামেরার নজরদারি উপেক্ষা করে বালু লুটের অভিযোগ পাওয়া গেছে। রাতের শেষ দিকে নদী দিয়ে একাধিক বালু ভর্তি বাল্কহেড ও নৌযান বের হয়ে আসার তথ্য পাওয়া গেছে।তবে বালু লুটের ব্যাপারটি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ বিভাগ। সরেজমিন অনুসন্ধান ও ধোপাজান চলতি নদীর দুই তীরের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, প্রতিদিন অসংখ্য বাল্কহেড ও নৌযান ধোপাজান চলতি নদী দিয়ে ডলুরা সীমান্তেRead More


সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÍ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)। থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে কম টাকার লোভ দেখিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। প্রতারণারRead More


শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চা বাগানের ভেতর বৈদ্যুতিক তারে শক খেয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। তবেRead More


বিশ্ব বসতি দিবসে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামী ৫ ও ৬ অক্টোবর সিলেটের রিকাবীবাজারস্থ স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, আইডিয়া কম্পিটিশন, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে। শনিবার (৩ অক্টোবর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এসময় আরো উপস্থিত ছিলেন সিউকের নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘেরRead More


ফেঞ্চুগঞ্জে আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়ি ও জমি নিয়ে বিরোধের জেরে আদালতের স্থিতিতাদেশ অমান্য করে বাড়ি দখলের চেষ্টা, হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন জুবায়ের আহমদ নামে এক ব্যক্তি। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদেদেউলি গ্রামের বাসিন্দা জুবায়ের আহমদ। তিনি পেশায় একজন শ্রমিক। লিখিত বক্তব্যে জুবায়ের আহমদ বলেন, বাদেদেউলি গ্রামের দেউলি মৌজার বিএস খতিয়ান নম্বর ১৩১৮, দাগ নম্বর ৩০৮৯-এর জমিতে ১৯৫৯ সাল থেকে তাদের পরিবারেরRead More


ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ। ২০২৫ সালে ফটো সাংবাদিক মামুন হাসানের হৃদযন্ত্রে জটিল বাইপাস অপারেশন সম্পন্ন হয়। তাঁর চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন ও পরবর্তী পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ। গ্রুপের পক্ষে ইলিয়াছ উদ্দিন লিপু এই গুণী আলোকচিত্রীর হাতে চিকিৎসার চেক হস্তান্তর করেন। গ্রুপের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ দেশের অসংগতি ও সম্ভাবনার কথা তুলে ধরে সমাজRead More


সুনামগঞ্জে আবাসিক ভবন থেকে ১৪ ঘণ্টা পর ৫ ছাত্রীকে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়। বাসার স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় ৫ ছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি রুম ভাড়া নিয়ে থাকেন ৪Read More


হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছর নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১Read More


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতেRead More


কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করেন দুই সংগঠনের সদস্যরা। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগোতে থাকলে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় কলকাতাRead More