বৈশাখী নিউজ ২৪
এমসি কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়া এলাকায় এমসি কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আখালিয়ার বর্ডার গার্ড স্কুলের পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাকিবুল হাসানের বাড়ি আখালিয়ার টিলাগাঁওয়ে। তার ভাই পুলিশ সদস্য, নাম রাকিবুল হাসান। তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত। এসব তথ্য জানিয়েছেন সাকিবুল হাসানের চাচা তোফায়েল আহমদ কয়েস। তিনি জানান- ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। Views: 195
শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়, শীর্ষে চট্টগ্রাম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়। বিশ্ববিদ্যালয়টি সিলেটে অবস্থিত হলেও এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে। এরপর রয়েছে ঢাকা বিভাগ। শাবিপ্রবির ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে ৩৬২ জন, ঢাকা বিভাগ থেকে ৩২৫ জন এবং সিলেট বিভাগের রয়েছেন ২৯৮ জন শিক্ষার্থী। তথ্য অনুযায়ী, বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে এ বছর শিক্ষার্থীদের দিক থেকে পিছিয়েRead More
নেপালের বন্যায় নিহত বেড়ে ৬৭৫
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি হিমালয়ের বরফ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটি। গত বুধবার (২৬ আগস্ট) চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলার ভোটেকোশি নদী দিয়ে তীব্র শক্তি নিয়ে ছুটে আসে ঢল। যারসঙ্গে ছিল বড় বড় পাথর ও কাদা। এসব পাথর ও কাদার নিচে পড়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে তিব্বতে সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন সরকার। এতে দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৮২ জনে। ভয়াবহ বন্যার তিনদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ আছেন তিনRead More
টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গত চার মাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের ২০ দিনেই প্রাণ গেছে তিনজনের। কখনো চলন্ত হাউসবোট থেকে পড়ে, কখনো গোসল করতে নেমে পানিতে ডুবে, আবার কখনো নৌকার ইঞ্জিনে পড়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী থেকে বেড়াতে আসা এক শিক্ষার্থী হাওরের পানিতে ডুবে মারা যান। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকের সংখ্যা বাড়লেও নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে অনেকের মধ্যেই উদাসীনতা রয়েছে। পর্যটকদের লাইফ জ্যাকেট না পরা, নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না রাখা এবং চলন্ত নৌযানRead More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকে আবেদনকারীদের মানতে হবে নতুন আরও দুটি নিয়ম। পাশাপাশি জমা দিতে হবে দুটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই নথিপত্রের ব্যত্যয় হলে কোনোভাবেই থাই ভিসা মিলবে না। আগামী ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন নিয়ম কার্যকর শুরু হতে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় অবস্থিত থাইল্যান্ড দূতাবাস তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সতর্কবার্তা ও নির্দেশনার কথা নিশ্চিত করেছে। একই সঙ্গে পদ্ধতিগত প্রযুক্তিগত হালনাগাদের (সিস্টেম আপডেট) জন্য আগামী ৩০ আগস্ট (রোববার) ই-ভিসা আবেদন ও ফি পরিশোধের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও জানিয়েছে দূতাবাস।Read More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে ১১ দলীয় ঐক্য। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ৩০ আগস্ট (রোববার) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে। বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে।Read More
হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভি সাওতাল (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভি সাওতাল চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের চিনাইবিল এলাকার অনিল সাঁওতালের ছেলে। বাগানের কয়েকজন জানান-অভি নোয়াপাড়া চা বাগানে মামার বাড়ি থেকে স্হানীয় একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। ভুক্তভোগী নারী শ্রমিকও (২৩) ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে কাজের সুবাদে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে অভি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় অভি ওই নারীকে নোয়াপাড়া চা বাগানের ২০ নম্বরRead More
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৩৬ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়েRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ ও একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা। মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে এবং শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর আনুমানিক ১টাRead More
সীমান্ত দিয়ে নিয়ে আসা ৬টি ভারতীয় মোটরসাইকেলসহ ৯ জন ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে ছয়টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সবাইকে। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেরার কচুয়ারপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামিম আহম্মদ (২৮), সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাRead More


