Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর এ রায় দেন। এর আগে গত ২৫ আগস্ট রায়ের শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহালদিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। ২৪ আগস্ট এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় রমজানের ছুটিতে বোনেরRead More


সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। জব্দ শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। সোমবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল বিজিবির সহযোগিতায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া শাড়িগুলোসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র সক্রিয়Read More


জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার বাবা আব্দুল লতিফের (৬৭) মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। সদ্যবিবাহিত ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন তার বাবা আব্দুল লতিফ।Read More


হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর মো. আব্দুল মোমিন নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং মৃত মীর বারেকের ছেলে। জানা যায়, দুপুরে মোমিন বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার এসআই শাওন আহমেদ রিজাল ঘটনার সত্যতা নিশ্চিত করেRead More


‘শ্রীরামসি গণহত্যা দিবস’ সোমবার, নানা কর্মসূচীর আয়োজন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস সোমবার (৩১ আগস্ট)। ১৯৭১ সালের ওই দিনে শ্রীরামসি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়। এরপর থেকে প্রতিবছর ৩১ আগস্ট দিনটি ‘শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবারও শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মুন্তাকিম হোসেন জানান, দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হবে। ইতিহাস ঘেঁটেRead More


গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০), নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০), চাঁদপুর জেলার চাঁদপুর থানার হাইমচর এলাকার মনির মিয়ার ছেলে মো. রামিম আহমদ (২৫) এবং সিলেটের বিয়ানীবাজার থানার খরগ্রাম নয়াপাড়া এলাকার মৃত ছানু মিয়ার ছেলে মো. জুবের আহমদ (৩০)। পুলিশ জানায়, গোপনRead More


রক্তাক্ত সড়ক: আর কত অকালমৃত্যু?

মোহাম্মদ মহসীন: যখন তখন সড়কে দুর্ঘটনা, রক্তাক্ত রাজপথ। প্রতিদিনই সড়কে আমরা অকালমৃত্যুর হৃদয়বিদারক সংবাদ পড়ি। সাম্প্রতিক সময়ে বেশকিছু ঘটনায় অনেক মানুষ অকালে মারা গেছেন। বিভিন্ন খবরের প্রতিবেদন থেকে জানা যায় অতি সম্প্রতি নারায়ণগঞ্জে ২ জন পথচারী, লালমনিরহাটে ট্রাক চাপায় ২ জন অটোরিকশার যাত্রী, গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন, সীতাকুণ্ডে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। বগুড়ায় দ্রুতগতির বাস চাপা দিলে ৭ জন শ্রমিক, প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এইরকম চিত্র প্রতিদিনকার। প্রতিদিনই সড়কে মানুষের মৃত্যু হচ্ছে, কেউ আবার পঙ্গুত্বের শিকারও হচ্ছে। সাম্প্রতিক সময়ে রোড ক্র্যাশের ঘটনা ক্রমশ বাড়ছে।Read More


কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা সড়কসংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকালচর গ্রামের বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), একই গ্রামের নূরুল হকের মেয়ে জারামনি আক্তার (১০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা আব্দুল মতিন মিয়ার ছেলেRead More


নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এই দুর্যোগে তিন হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এর মধ্যেই নেপালের ভোতেকোশি নদীতে পানির স্তর আবার বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কায় দুর্গত জেলাগুলোর বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলেছে কর্তৃপক্ষ। রবিবার (৩০ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে বন্যার সতর্কবার্তা পাঠানো হয়। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধর্ম রাজ উপ্রেতি জানান, উজানে পানির প্রবাহ বেড়েছে বলে চীনা কর্তৃপক্ষ নেপালকে অবহিত করেছে। এরপর সর্বশেষ নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়।Read More


প্রেমিকাকে পাহাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসেন। পরে সিয়াম ওই কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে আগেRead More