Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শাহজালাল (রহ.) মাজারের টাকা ভাগ-বাটোয়ারা ও একতরফা’ কমিটি বাতিলের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: ওলীকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার অসাধু ভাগ-বাটোয়ারা বন্ধ এবং একতরফা কমিটি বাতিলের দাবিতে সিলেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ‘একতাবদ্ধ সিলেটবাসী’-র উদ্যোগে ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে বাদ আছর এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ সমগ্র মুসলিম উম্মাহ ও সিলেটবাসীর আবেগ এবং শ্রদ্ধার স্থান। ভক্ত ও সাধারণ মানুষের দান করা অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পকেটে যেতে পারে না। একটি কুচক্রী মহল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই পবিত্র আমানতের টাকা ভাগ-বাটোয়ারা করছে। বক্তারা আরও বলেন,Read More


হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত অনলাইন প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম ও সিলেটে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গেRead More


দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২Read More


কে কাকে তৈরি করে—লেখক, নাকি লেখা?

হক মোঃ ইমদাদুল: দীর্ঘ প্রবাসজীবনে লেখালেখির সঙ্গে আমার সম্পর্ক কখনোই শুধু পাঠকের সামনে নিজের কথা তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। জীবনের নানা সময়ে যা দেখেছি, যেসব মানুষ ও ঘটনার মুখোমুখি হয়েছি, যে প্রশ্নগুলোর উত্তর সঙ্গে সঙ্গে পাইনি—সেগুলোই ধীরে ধীরে আমার ভাবনার অংশ হয়ে উঠেছে। পরে কোনো এক সময়ে মনে হয়েছে, এসব অভিজ্ঞতাকে শুধু মনে ধরে রাখলে হবে না; তাদের ভাষা দিতে হবে। সেই তাগিদ থেকেই শুরু হয় লেখা। কিন্তু বছরের পর বছর লিখতে লিখতে আমার নিজের কাছেই একটি প্রশ্ন আরও স্পষ্ট হয়ে উঠেছে—আমি কি শুধু আমার দেখা জীবন, অভিজ্ঞতা ওRead More


কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার প্রখ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুরিজম কমলগঞ্জ’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। এছাড়া অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ,Read More


সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর কিন ব্রিজ এলাকা থেকে সাইকেল র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভাটি পরিচালনাRead More


সিলেট চেম্বারের দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সিলেট ব্যবসায়ী ফোরাম। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার ভবনের সামনে উপস্থিত হয়ে ফোরামের নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। প্রতিক্রিয়ায় ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ বলেন, বারবার নির্বাচন স্থগিত হওয়ায় ঐতিহ্যবাহী এই শীর্ষ বাণিজ্যিক সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে নিরপেক্ষ ও সার্বজনীন নির্বাচনRead More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী। নতুন করে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাসRead More


সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে ঘোষিত তফশিল বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে। রবিবার (২৭ সেপ্টেম্বর) চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পৃথক দুই আদেশের ভিত্তিতে ৫ নভেম্বর ২০২৬ নির্ধারিত নির্বাচন বাতিল করা হয়েছে এবং এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ কার্যক্রম শেষে নতুন করে নির্বাচনী তফশিল ঘোষণাRead More


ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকা। ঝড়ের প্রভাবে শুরু হওয়া প্রবল বর্ষণ, তীব্র ঝড়ো হাওয়া ও আকস্মিক বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি সাগর থেকে উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে মাইন পর্যন্ত পূর্ব উপকূলের প্রায় ১৪টি অঙ্গরাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেRead More