বৈশাখী নিউজ ২৪
বিশ্বনাথে এনসিপির আহবায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ মে) এনসিপি সিলেট জেলা আহবায়ক মো. জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৬/০৫ স্মারকে মো. নূরুল আমিনকে আহবায়ক মো. মামুন আলীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ঠ বিশ্বনাথ উপজেলা কমিটি ঘোষনা করেন। আগামী ৬ মাসের জন্য ওই কমিটির অনুমোদন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহবায়ক এম. খলিলুল্লাহ, মো. মাহবুব বিন চমক, যুগ্ম আহবায়ক সাহিদ হোসেন হেলাল, মো. ইব্রাহিম, সুমন আহমদ, মো. ইরণ মিয়া, মো. রাজু আহমদ,Read More
পাহাড়ি ঢলে মৌলভীবাজারের দুই গ্রাম প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে এই আকস্মিক বন্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানির চাপে লাউয়াছড়া খালের বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সংযোগ সড়ক, যার ফলেRead More
হজের খুতবায় বিশ্ব মুসলিমের শান্তি ও ঐক্যের আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজের অন্যতম প্রধান রুকন আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হয়েছে হজের খুতবা। সৌদি আরবের মক্কা নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই ঐতিহাসিক প্রান্তরে মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা শুরু হয়। নামিরাহ মসজিদ থেকে খুতবা প্রদান করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। খুতবায় তিনি তাকওয়া অর্জন, আল্লাহর নির্দেশনা অনুসরণ এবং পরকালের প্রস্তুতিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিয়ামতেরRead More
ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ, যা মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পূর্বের নিয়মে ফিরে গিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে হবে। এতে আরও জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দফতরRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং ঢাকা খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)। পরিবার সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবারRead More
বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ মাহমুদ, ফিরোজের স্ত্রী মনিরা বেগম ও তাদের শিশু সন্তান জান্নাত। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন বলেন, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Post Views: 117
দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ছয় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশেRead More
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৯ জন ও নিশ্চিত হামে মারা গেছে ১ জন। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন্য। এদের মধ্যে হামে শনাক্ত ৫৩ জন ও সন্দেহজনক রোগী ১ হাজার ৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এরRead More
সিলেটে মাহফুজা হান্নান এমপি’র নগদ অর্থ সহায়তা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নান সিদ্দিকা গরিব ও দুস্থদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বরাদ্ধ করা নগদ অর্থ সহায়তা তাদের হাতে তুলে দিয়েছেন। সোমবার (২৫ মে) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তিনি এই সহায়তা তুলে দেন। এসময় সিলেট মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। Post Views: 133
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া শিশু আব্দুল্লাহ আল জায়ান (৫ মাস ৭ দিন) সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের বাসিন্দা। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন রোগী। যদিও গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি, তবে একই সময়ে ৫৮ জনRead More


