ফ্রান্সে ‘প্রবাসীদের জুতা পালিশ’ শর্ট ফিল্মের উদ্বোধন
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে পরিবারের কিংবা সমাজের মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের আত্মত্যাগের চিত্র নিয়ে ফ্রান্সে নির্মিত শর্ট ফিল্ম ‘প্রবাসীদের জুতা পালিশ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৫ অক্টোবর রবিবার বিকেলে প্যারিসের ফ্রান্স আভেক রাব্বানী স্কুলে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতে শর্ট ফিল্মের উদ্বোধন করা হয়।
পরিবার-পরিজনকে স্বাবলম্বী করতে নিজের সকল আকাঙ্খা ত্যাগ করে প্রবাসীরা বিদেশ বিভূঁইয়ে পড়ে থাকে, আর এই প্রবাসীদের নিয়ে যারা তাচ্ছিল্য করে, তাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের বার্তা নিয়ে নির্মিত মূলত এই শর্ট ফিল্ম।
‘ফ্রঁসে আভেক রাব্বানী খানের প্রযোজনায় ও আহমেদ সুমনের পরিচালনায় এ শর্ট ফিল্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন শর্ট ফিল্মের প্রযোযক খান রাব্বানি, পরিচালক আহমেদ সুমন, শিল্পী অরণ্য আমীর, জয় শিকদার, আমান, রাব্বী, অজয় সুমা দাশ, শীপার আব্বাশী, জাহিদ, মিলন, সোহেল, সজীব প্রমুখ।
রবিশঙ্কর মৈত্রীর কন্ঠে ও অরণ্য আমিরের গান নিয়ে ফ্রান্সের বিভিন্ন লোকেশনে এই শর্ট ফিল্মের চিত্র ধারণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি নিয়ে প্রচারণা চালিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তাই রিলিজের পর পরই এটি নিয়ে ফ্রান্সে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed