প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে (পিত্তথলী) অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অপারেশেনের একদিন পর প্রধানমন্ত্রী ‘প্যালেস অব রেসিডেন্ট’ এ ফিরে আসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকের পরার্মশ অনুযায়ী প্রধানমন্ত্রী বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed